হুগলি,২ ডিসেম্বর:- রাজ্যে বড় সাইজ মাছের অধিক উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে রাজ্য সরকারের আর্থিক সহায়তায় হুগলি জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন ব্লকে মৎস্য জীবিদের মাছের চারা বিতরণ করা হচ্ছে। রাজ্য সরকারের “জল ধরো জল ভরো” প্রকল্পকে বাস্তয়াবিত করার লক্ষ্যে জেলা মৎস্য দফতরের ব্যাবস্হাপনায় মাছ চাষ প্রকল্প অধিগ্রহণ করা হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে জেলার ১৮ টি ব্লকে মাছের চারা বিতরণের কাজ শুরু হয়েছে। রুই, কাতলা ও মৃগেল মাছের চারা পোনা দেওয়া হচ্ছে । সব মিলিয়ে জেলায় ৫২৫ জন মৎস্যজীবিকে দেওয়া হবে এই মাছের চারা। প্রত্যেক মৎসজীবিকে এক ইউনিট অর্থাৎ ১০০০ পিস চারা মাছ ও জল বীজাণু মুক্ত করতে ৪০ কেজি করে চুন দেওয়া হচ্ছে । মাছ চাষ প্রকল্পের জন্য ১০০ দিনের প্রকল্পের আওতায় প্রতিটি পুকুর অথবা বড় জলাশয় কে পরিষ্কার করা হয়েছে। প্রত্যেক মৎস্যজীবিদের মাছ চাষ করার জন্য সরকারি ব্যায়ে ট্রেনিং দেওয়া হয়েছে। এই মাছ চাষ প্রকল্পের মধ্যে দিয়ে জেলার প্রতিটি ব্লকের মৎস্যজীবিদের স্বনির্ভর করার পাশাপাশি নিজস্ব আয়ের উৎস বৃদ্ধিতে খুশি উপভোক্তারা। রাজ্য সরকারের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছে। বর্তমানে জেলার অধিকাংশ ব্লকে মৎস্যজীবিরা একত্রিত হয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছে এই মাছ চাষ প্রকল্পের মধ্যে দিয়ে। সম্প্রতি চলতি মাসেই জেলা মৎস্য দফতরের উদ্যোগে দামোদর নদী ও গঙ্গা নদীতে মাছের চারা পোনা ছাড়া হয়েছিল।
Related Articles
আমফান এর প্রভাব এ দীঘাতেও প্রবল জলোচ্ছাস।
পূর্ব মেদিনীপুর, ২০ মে:- আমফান এর প্রভাব এ দীঘাতে প্রবল জলোচ্ছাস ওড়িশার জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক জেলায় ১০০ – ১১০ কিলোমিটার বেগে ঝড় বইছে। নামখানা, বকখালি, কাকদ্বীপ সুন্দরবন এলাকায় হাওয়ার গতি ধীরে ধীরে বাড়ছে। সঙ্গে জলোচ্ছ্বাসও। বালাসরের চাঁদিপুরে ও শুরু হয়েছে প্রবল জলোচ্ছ্বাস আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ‘সুপার সাইক্লোনিক স্টর্ম’ থেকে আমপান এখন ‘এক্সট্রিম লি […]
মঙ্গলবার ভোট গণনা, ৩৩৯টি কেন্দ্র খোলা হয়েছে রাজ্যে।
কলকাতা, ১০ জুলাই:- মঙ্গলবার রাজ্যে দশম পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা। সমতলের ২০ জেলায় ত্রিস্তরীয় ও পাহাড়ে দুই জেলায় দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোটের গণনা শুরু হবে সকাল আটটায়। গণনার জন্য রাজ্যে মোট ৩৩৯টি গণনা কেন্দ্র খোলা হয়েছে।গণনা পর্বে কোনও রকম অপ্রীতিকর ঘটনা আটকাতে রাজ্য নির্বাচন কমিশন ব্য়পক সতর্কতা মূলক ব্যবস্থা নিয়েছে। গণনা পর্ব মসৃণ ও শান্তিপূর্ণ রাখতে […]
এবার হচ্ছে না বিষ্ণুপুরের প্রাচীন ঐতিহ্য রাবণ কাটা নৃত্য।
বাঁকুড়া , ২৮ অক্টোবর:- উমা বিসর্জনের দিনেই রাবণ কাটা উৎসবে মাতেন বাঁকুড়ার বিষ্ণুপুর শহরবাসী। দশমী থেকে তিনদিন বাংলার প্রাচীন জনপদে পাড়ায় পাড়ায় চলে জাম্বুবান সুগ্রীব বিভীষণ হনুমানদের নৃত্য। দ্বাদশীর গভীর রাতে রঘুনাথজির মন্দিরে রাবণ বধের মধ্য দিয়ে শেষ হয় শতাব্দী প্রাচীন এই উৎসব। কিন্তু এ বছর ছবিটা অন্যরকম এবছর হচ্ছে না পারায় পারায় নৃত্য। শুধুমাত্র […]







