হাওড়া , ১৪ মে:- হাওড়ার বালিটিকুরি কোভিড হাসপাতালে নানান সমস্যা নিয়ে অভিযোগ উঠছিল বারে বারে। রোগীর পরিজনেরা তো বটেই, এমনকি হাসপাতালে কর্মরত নার্সরাও বিক্ষোভ দেখিয়েছিলেন অব্যবস্থার বিরুদ্ধে। এমনকি কাজ বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন হাসপাতালের গ্রুপ ডি কর্মীরাও। এবারে সেই বালিটিকুরি কোভিড হাসপাতালের সুপারকে বদলি করে দেওয়া হলো। ওই হাসপাতালে তৈরি করা হলো রোগী কল্যাণ সমিতিও। বৃহস্পতিবার হাওড়া পুরসভায় এক সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্যের মন্ত্রী তথা হাওড়া পুরসভায় পুর প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান অরূপ রায়। তিনি জানান, বালিটিকুরি ইএসআই হাসপাতালে সমস্যা ছিল। ওখানে সুপার বদল করা হয়েছে। নতুন অ্যাডমিনিস্ট্রেটর করা হয়েছে। আমরা প্রস্তাব দিয়েছি ওখানকার স্থানীয় বিধায়ককে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করে দেখভাল করতে।
Related Articles
“নির্ভয়ে তেলাপিয়া মাছ খান। এই মাছ খেলে ক্যান্সার হয় না- মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৯ জুলাই:- তেলাপিয়ার মাছ খেলে নাকি ক্যান্সার হয়! আরও অনেকের মতো মঙ্গলবার বিকেল পর্যন্ত এমনটাই জানতেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল্যবৃদ্ধি নিয়ে এদিন নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তেলাপিয়া মাছের প্রসঙ্গটি তোলেন তিনি। উপস্থিত সরকারি আধিকারিকদের কাছে জানতে চান, তেলাপিয়া মাছ খেলে ক্যান্সা বা এই জাতীয় কোনও রোগের সম্ভাবনা তৈরি হয় কিনা। […]
জাদু শিল্পকে বাঁচিয়ে রাখতে ‘ম্যাজিক মিট’ হাওড়ায়।
হাওড়া, ৬ ডিসেম্বর:- জাদু শিল্পকে বাঁচিয়ে রাখতে এগিয়ে এলো হাওড়া ম্যাজিক সার্কেল। রবিবার হাওড়ার রামরাজাতলার বাণী নিকেতন ইনস্টিটিউট হলে সংস্থার তরফ থেকে সারাদিন ব্যাপী এক ‘ম্যাজিক মিট’ এর আয়োজন করা হয়। শুধু বাংলার নয়, বাংলার বাইরের বিভিন্ন রাজ্য থেকেও জাদুকরেরা এই ‘ম্যাজিক মিট – ২০২১’ এ অংশ নেন। অনুষ্ঠানে জাদু নিয়ে আলোচনা, জাদু বিষয়ক বক্তৃতা, […]
দাশনগরে গুলি-কান্ডের কিনারা।
হাওড়া, ২৫ নভেম্বর:- দাশনগরে গুলি চালিয়ে ব্যবসায়ীকে খুনের চেষ্টার কিনারা। আগেই গ্রেফতার হয়েছিল একজন। বাকি ২ জনকেও গ্রেফতার করা হলো। দাসনগরে ব্যবসায়ীকে খুনের চেষ্টার ঘটনার কিনারা করলো পুলিশ। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই সব দুস্কৃতিরা ধরা পড়ল। বুধবারই এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছিল। এরপর জগাছা থানার পুলিশের জালে ধরা পড়লো আরও ২ জন। ধৃতদের নাম […]









