হুগলি , ১৩ মে:- হাওড়া – বর্ধমান কর্ড শাখার ধনেখালী হল্ট ও শিবাইচন্ডী স্টেশনের মধ্যবর্তী এলাকার লাইনের পাশ থেকে এক দম্পতীর মৃতদেহ উদ্ধার করে জি আর পি । মৃতদেহ দুটি উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য । প্রাথমিকভাবে জি আর পি সূত্রে জানা গেছে, গতকাল রাত ১.৪৫ মিনিট নাগাদ ডাউন দ্বারভাঙা -কলকাতা এক্সপ্রেস যখন পাশ হচ্ছিল , সেইসময় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে যান বেলগাছিয়ার ওই দম্পতি। ওত গভীর রাতে কিভাবে তারা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গেল তা খতিয়ে দেখছে জি আর পি।
Related Articles
ফের চুঁচুড়ায় চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
হুগলি, ১৫ জুন:- আবারো চুঁচুড়া থানায় এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানা এলাকার ২ নম্বর কাপাসডাঙ্গার চৌধুরী বাগান এলাকায়। পেশায় গ্রন্থাগার দপ্তরে চাকরিরত দেবাশীষ ভট্টাচার্য প্রচন্ড দাবদাহ ফলে যে ঘরে এসি লাগানো রয়েছে সেই ঘরেই সকলে ঘুমান। অপর একটি ঘর ফাঁকাই থাকে। হঠাৎ সকালবেলা উঠে তার বাড়ির লোক লক্ষ্য করেন ফাঁকা ঘরের […]
পশ্চিমের লাল-হলুদ কোরাস ঝড়ে সূর্য হলো মেরুন , জাত চেনালো সেই ছিন্নমূল বাঙালরাই।
হুগলি,২৯ ডিসেম্বর:- শীতের রোদ গায়ে মেখে তখন একের পর এক আক্রমন হানছে লাল-হলুদ শিবির। অগুন্তি দর্শনার্থীরা তখন ইলিশ আর চিংড়ির হয়ে গলাফাটাতে ব্যাস্ত। কমলপ্রিত, লালরিনডিকা, মার্কোসদের একের পর এক আক্রমনে ধরাশায়ী অবস্থা মার্টিনেজ, গুরজিন্দর, আশুতোষ মেহতাদের। কি ভাবছেন, রবিবাসরীয় বিকেলে আই লিগ ডার্বি ? তবে ভাবলে হয়তো এতটুকু ভূল করবেন না। আজ কনকনে ঠান্ডায় রিষরার […]
জন্ডিসের প্রকোপ বাড়ছে বালিতে।
হাওড়া, ১૧ মার্চ:- বালি পৌরসভার কিছু এলাকায় জন্ডিসের প্রকোপ বাড়ছে। ইতিমধ্যেই বালির ৯ এবং ১১ এই দুটি ওয়ার্ড থেকেই প্রায় ৭২ জন জন্ডিসে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। এই নিয়ে বালি পৌরসভার প্রশাসককে ডেপুটেশন দিল সিপিআইএম। শুক্রবার সকালে সিপিআইএমের তরফ থেকে বালির পৌর প্রশাসকের কাছে এক ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। তাদের অভিযোগ, বালির দুটি ওয়ার্ডে জন্ডিসের […]








