কলকাতা , ১২ মে:- এ বছর থেকে ভোকেশনাল শিক্ষক এবং প্রশিক্ষকরা উৎসব ভাতা পেতে চলেছেন। ২০২১ সালে থেকে ঈদ এবং শারদ উৎসব এর আগে এই ভাতা দেওয়া হবে। তাঁরা এক কালীন ৪৫০০ টাকা উৎসব ভাতা হিসেবে পাবেন। কিছু কর্মী ৪০০০ টাকা পাবেন। ১৪ বছর পর তারা এই সুযোগ পাচ্ছেন বলেই সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা মনোজ চক্রবর্তী। তিনি জানিয়েছেন বুধবার দপ্তরের মন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে আগামী বছর থেকে সবাই একই হারে উৎসব ভাতা পাবেন আশ্বাস দিয়েছেন মন্ত্রী। গত মঙ্গলবার ১১ ই মে কারিগরি শিক্ষা দপ্তর থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
Related Articles
দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনে সেনা নামানো হবে জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২৫ মে:- রাজ্যে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনে সেনা নামানো হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আসন্ন ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় আজ নবান্নে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন যেখানে প্রয়োজন হবে, সেখানে সেনা নামানো হবে। পরিস্থিতি মোকাবিলায় একাধিক সংস্থা কাজ করছে। তিনি বলেন,পূর্ণিমার ভরা কোটালের কারণে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। ৭৪ হাজার আধিকারিক ও […]
হাওড়ার চ্যাটার্জিহাটে শ্যুট আউটের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত।
হাওড়া, ৫ জুন:- হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায় শনিবার রাতের শ্যুট আউটের ঘটনায় গ্রেপ্তার হল মূল অভিযুক্ত। ধৃতের নাম আকাশ মালিক। রবিবার তাকে হাওড়া জেলা আদালতে তোলা হয়। পুলিশ সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। অতীতেও এর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ […]
আগামী দিনে ভ্যাট বিহীন শহরে পরিণত হবে হাওড়া। পুরসভার মিশন নির্মল বাংলার অনুষ্ঠানে বললেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া,২২ ফেব্রুয়ারি:- আগামী দিন হাওড়া শহর ভ্যাটবিহীন শহরে পরিণত হবে। সেই লক্ষ্যেই এখন থেকে কাজ শুরু হয়ে গেছে। শনিবার শরৎ সদনে মিশন ক্লিন অ্যান্ড গ্রিন হাওড়া প্রকল্পের আওতায় সলিড ওয়েস্ট ম্যানেজমেণ্ট নিয়ে এক অনুষ্ঠানে এসে একথা বলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, হাওড়া শহরকে পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। শহর পরিচ্ছন্ন […]









