কলকাতা ,১১ মে:- করোনার RTPCR পরীক্ষার ফল আসতে দেরি হওয়ায় উপসর্গ বিশিষ্ট করোনা রোগীদের চিকিৎসা সংক্রান্ত জটিলতার অবসান ঘটাতে রাজ্য সরকার আজ একটি নতুন নির্দেশ জারি করেছে। তাতে বলা হয়েছে করোনার উপসর্গ বিশিষ্ট আশঙ্কাজনক রোগীর প্রথমে র্যাপিড এন্টিজেন টেস্ট (RAT) করাতে হবে। এন্টিজেন টেস্টের রেজাল্ট পজিটিভ এলে করোনার নিয়ম মেনে চিকিৎসা শুরু করতে হবে। এন্টিজেন টেস্টের রেজাল্ট নেগেটিভ আসা সত্ত্বেও যদি করোনার লক্ষণ থাকে তাহলে RTPCR টেস্টের জন্য নমুনা নিয়ে রোগীকে আইসোলেসন ওয়ার্ডে ভর্তি করতে হবে। কোনও অবস্থাতেই রোগীর স্থিতাবস্থা ফিরিয়ে না এনে অন্য কোথাও রেফার করা যাবে না এবং টেস্ট রেজাল্ট নেই এই কারণ দেখিয়ে ফিরিয়ে দেওয়া যাবে না।
Related Articles
উত্তপ্ত লিলুয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসে জখম পুলিশ কর্মী।
হাওড়া , ৭ জুন:- দুই দলের গন্ডগোলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার লিলুয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে জখম হন এক পুলিশ কর্মী। দুই দলের গন্ডগোলের জেরে সোমবার উত্তপ্ত হয়ে উঠল লিলুয়ার ‘সি’ রোড। লাঠি ও ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষ হয় উভয়পক্ষের মধ্যে। বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় আহত হন এক পুলিশ কর্মী। […]
ছটপুজোর আগে ঘাট পরিদর্শন পুলিশ আধিকারিকদের।
হাওড়া , ১৮ নভেম্বর:- ছটপুজোর আগে হাওড়ার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার কুণাল আগরওয়াল সহ পুলিশের পদস্থ আধিকারিকরা। বুধবার তাঁরা পুলিশ লঞ্চে হাওড়ার বিগার্ডেন, শিবপুর, রামকৃষ্ণপুর, ছাতুবাবু, নিউ সল্টগোলা, বাঁধাঘাট সহ বিভিন্ন ঘাট পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে প্রতি বছরের মতো এবছরও এইসব ঘাটগুলিতে ছটপুজোর আয়োজন করা হয়েছে। এরজন্য প্রতিটি ঘাটে নিরাপত্তা খতিয়ে […]
দলীয় কার্যালয় এ আগুন লাগানোর প্রতিবাদে ডানকুনিতে অবরোধ বিজেপির।
হুগলী,১৬ ডিসেম্বর:- গতকাল নাগরিকত্ব সংশোধনী বিল এর প্রতিবাদে মিছিল থেকে বিজেপির কর্মীদের মারধর ও দলীয় কার্যালয় এ আগুন লাগানোর প্রতিবাদে দুর্গাপুর রোড অবরোধ বিজেপি সভাপতি শ্যামল বোস এর নেতৃত্বে।ডানকুনি দুর্গাপুর রোড অবরোধ। ৪ জন কার্যকর্তা দের বেধড়ক মারধর করে কিছু দুষ্কৃতী। তার প্রতিবাদে গনতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলাকালীন জেলা সভাপতি শ্রী শ্যামল বোস […]






