হাওড়া, ১১ মে:- মঙ্গলবার দুপুরে বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটল হাওড়ায়। আহত হয়েছেন একাধিক। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। জানা গেছে, বালিটিকুরি ২ নম্বর রামকৃষ্ণপল্লি শেখপাড়ার বাসিন্দা রেবা বিশ্বাস ও তাঁর ছেলে অশোক বিশ্বাস মাঠে চাষের কাজ করছিলেন। বাজ পড়লে ঘটনাস্থলেই অশোকবাবুর মৃত্যু হয়। গুরুতর আহত মা রেবা বিশ্বাস হাওড়া জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় আরও ২ জন আহত হন। পাশাপাশি সূত্রের খবর, এদিন রাস্তা দিয়ে হেঁটে আসার সময়ে বাজ পড়ে মৃত্যু হয় এক মহিলার। তিনি হাওড়ার বাকসাড়া সাতঘড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
Related Articles
জোড়া বন্ধের প্রভাবে স্তব্ধ শিলিগুড়ি।
শিলিগুড়ি ,৮ ডিসেম্বর:- কৃষি আইনের প্রতিবাদে সারাভারত কৃষক সংগঠন গুলির ডাকা বনধ ঠিক তার অপরদিকে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধের জেরে মিশ্র প্রভাব দেখা গেল শহর শিলিগুড়িতে। এদিন সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন এলাকায় দোকান পাঠ সেভাবে না খুললেও রাস্তায় ছোটগাড়ী চলাচল করেছে অন্যান্য দিনের মত। তবে বেসরকারি যানবাহন […]
বিজেপির রাজ্যসভার প্রার্থীর স্থানীয় স্তরে পরিচিতি নেই, মন্তব্য বিধানসভার অধ্যক্ষের।
কলকাতা, ১৩ জুলাই:- বিজেপির রাজ্যসভার প্রার্থী অনন্ত মহারাজের স্থানীয় স্তরে পরিচিতি নেই। তিনি উত্তরবঙ্গের মানুষের জন্য কি কাজ করেছেন তা সেখানকার বাসিন্দাদের জানা নেই বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। বিধানসভা ভবনে আজ নেপালি কবি ভানু ভক্তের জন্ম বার্ষিকী পালন অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যাকে বিজেপি রাজ্যসভার প্রার্থী করলো, সেইসব […]
এবার ভ্যাকসিন নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ তুললেন চিকিৎসকই।
হুগলি, ২৯ আগস্ট:- হুগলির পুড়শুড়ার ডিহিবাতপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। জানা গিয়েছে, কোভিড ভ্যাকসিন নিয়ে এবার বড়সড় দুর্নীতির অভিযোগ তুললেন স্বয়ং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক।আর এই ঘটনার জেড়ে প্রশাসনিক মহলে ব্যাপক প্রভাব পড়ে। ভ্যাকসিন দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা প্রশাসনের। দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে জানান, দালাল চক্রের মাধ্যমে […]







