হাওড়া , ১১ মে:- করোনার সংক্রমণ বাড়তে থাকায় এর আগেও মানুষকে সচেতন করতে পথে নামতে দেখা গেছে তাঁকে। মঙ্গলবার সকালে আবারও পথে নেমে সচেতনতার বার্তা দিলেন বালি কেন্দ্রের তৃণমূলের চিকিৎসক বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়। এদিন করোনা সচেতনতায় পথে নেমে তিনি নিজের হাতেই বাজার দোকানপাট স্যানিটাইজ করেন। প্রায় প্রতিদিনই নিয়ম করে নিজের উদ্যোগে বালি বেলুড়ের জনবহুল এলাকা, বাজার, দোকানপাট জীবাণুমুক্তকরণ করছেন বিধায়ক।এদিন তিনি বেলুড় নতুন বাজারে জীবানুমুক্তকরণের কাজ করেন।
Related Articles
উন্নতমানের শিক্ষা দিতে স্কুলের বাৎসরিক বরাদ্দ পাঁচ গুণ বাড়ালো রাজ্য।
কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উন্নত মানের শিক্ষা দিতে রাজ্য সরকার শিক্ষণের জন্য প্রযোজনীয় বিভিন্ন সহায়ক উপকরণের বরাদ্দ বাড়িয়েছে। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এই খাতে আগে একটি স্কুলের বাৎসরিক বরাদ্দ ছিল প্রায় ২৫০০টাকা। যা এখন প্রায় পাঁচগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে প্রাথমিক শিক্ষার মান অনেকখানি উন্নত হবে বলে মনে করা হচ্ছে। প্রাক […]
আসছে ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স, বসছে সিটি স্ক্যান মেশিন, মাতৃসদনকে ঢেলে সাজাতে উদ্যোগী রিষড়া পুরসভা
হুগলি, ২৫ আগস্ট:- সারা রাজ্যজুড়ে বিপুল উৎসাহ এবং উদ্দীপনা মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। সোমবার রিষড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের লাহাঘাট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এদিনের ক্যাম্পে প্রচুর মানুষ এসে তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যার কথা উপস্থিত আধিকারিকদের কাছে এসে লিপিবদ্ধ করেন। কোথাও জলের সমস্যা, কোথাও রাস্তার সমস্যা, কোথাও […]
প্রতিবেশী শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার যুবক।
হুগলি, ৩০ ডিসেম্বর:- প্রতিবেশী ৭বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার যুবক। ঘটনায় অসুস্থ হয়ে ওই শিশুকন্যা চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলীর পান্ডুয়া থানার অন্তর্গত দ্বারবাসিনী এলাকায়। অভিযুক্তের নাম সুজন বাউল দাস(২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বুধবার সন্ধ্যায় টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে ওই শিশুকন্যাকে নিজের ঘরে নিয়ে আসে সুজন। এরপর […]









