কলকাতা , ৯ মে:- তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রিসভায় প্রবীণ এবং অভিজ্ঞদের পাশাপাশি নতুন কিছু মুখ স্থান পেয়েছে। পূর্ণ মন্ত্রীদের তালিকা নতুন উল্লেখযোগ্য নাম সাগরের দীর্ঘদিনের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা, মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ, উলুবেরিয়া দক্ষিণের বিধায়ক পুলক রায়, সবং এর বিধায়ক মানস ভুঁইয়া, উত্তরবঙ্গ থেকে হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র এবং গোয়ালপখোরের বিধায়ক মোঃ গোলাম রব্বানীর। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী তালিকায় নতুনদের মধ্যে উল্লেখযোগ্য প্রাক্তন আইপিএস আধিকারিক হুমায়ুন কবীর, রামনগরের বিধায়ক অখিল গিরি, প্রাক্তন সাংসদ রত্না দে নাগ প্রমুখ। রাজ্য মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রী হচ্ছেন ঝাড়গ্রাম থেকে বিধায়ক হওয়া সাঁওতালি ছবির নায়িকা বিরবাহা হাঁসদা, দিলীপ মন্ডল, আখোরুজ্জামান, জ্যোৎস্না মান্ডি, সাবানা ইয়াসমিন, ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে আসা প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি প্রমূখ। রাজভবনে শপথ শেষে নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
Related Articles
শীতলকুঁচিতে গুলিবিদ্ধ তরুণ।
শীতলকুঁচি , ১০ এপ্রিল:-কলঙ্কিত হল উত্তরবঙ্গ, ভোটের সময় গন্ডগোল, বোমাবাজির ঘটনা মধ্য থেকে দক্ষিণবঙ্গে ঘটেছে যুগের পর যুগ । এই মস্তানরাজ্ উত্তরবঙ্গে থাকলেও খুন খারাপি বা মারপিটের ঘটনা প্রায় হয় না । সেখানে নক্সাল আন্দোলনে হয়তো অনেক প্রাণ গিয়েছিলো কিন্তু তাও ১৯৭২ পরে শান্তিপূর্ণ ভোটই হয়েছে চিরকাল। হয়তো বাম জমানায় ভোট কারচুপির ঘটনা সামনে আসলেও […]
প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৮ তম জন্মদিন পালন শেওরাফুলিতে।
হুগলি, ২০ আগস্ট:- আজ শেওড়াফুলিতে হুগলি জেলা কংগ্রেসের উদ্যোগে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন রাজীব গান্ধীর ৭৮ তম জন্মদিন সাড়ম্বরে পালিত হয়। কংগ্রেস নেতা আব্দুল মান্নান, জেলা কংগ্রেসের সভাপতি সঞ্জয় চ্যাটার্জি, প্রদেশ কংগ্রেসের সম্পাদক আলোক রঞ্জন ব্যানার্জি, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায়ের, জেলা কংগ্রেসের সহ সভাপতি সৌমেন সরকার, ও বিভিন্ন নেতৃবৃন্দ রাজীব গান্ধীর প্রতিকৃতি […]
শিশুদের নিউমোনিয়া রোগ থেকে বাঁচাতে নতুন ভ্যাক্সিনের ট্রেনিং শুরু হলো হাওড়ায়।
হাওড়া, ২০ সেপ্টেম্বর:- শিশুদের নিউমোনিয়া রোগ থেকে বাঁচাতে নতুন ভ্যাক্সিনের ট্রেনিং শুরু হলো হাওড়ায়। সোমবার হাওড়ার কোনা স্বাস্থ্যকেন্দ্রে পিসিভি ভ্যাক্সিনের ট্রেনিং হলো। নিউমোকক্কাল ব্যাকটেরিয়া শিশু অবস্থায় নিউমোনিয়া ও নানা ধরনের লাঙ্গসের সংক্রমণের কারণ। যার ফলে শিশু বয়সে এই সংক্রমণের ফলে প্রাণহানির মতো ঘটনাও ঘটে। সেই সম্ভবনা ঠেকাতে এবার নিউমোকক্কাল কনজুগেটে ভ্যাক্সিন বা পিসিভি টিকা দেওয়ার […]







