কলকাতা , ৮ মে:- বিধায়ক হিসেবে এই প্রথম বিধানসভায় পা রাখলেন তিনি। কিন্তু তার অনেক আগেই তার জীবনে প্রবেশ করেছিল রাজনীতি। শুক্রবার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার দিনে মুকুল রায় কে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে গভীরভাবে আলোচনায় আলোচনা করতে। জল্পনা উঠেছিল তুঙ্গে। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই টুইট করে সেই সমস্ত জল্পনার অবসান ঘটান মুকুল রায় নিজেই। তিনি থাকছেন বিজেপিতেই। বিজেপির একনিষ্ঠ সৈনিক হিসেবে কাজ করতে চান আগামী দিনে। গণতন্ত্র ফেরাতে চান বাংলায়। উল্লেখ্য কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বেশ বড় ব্যবধানে এবার বিজেপি প্রার্থী মুকুল রায় জয়ী হয়েছিলেন। কিন্তু বিধানসভায় তার গতি প্রকৃতি কিছুটা হলেও জল্পনা উস্কে দেয়। এদিন বিধানসভায় শপথ গ্রহণের পর তিনি তৃণমূলের সুব্রত বক্সীর সাথে সৌজন্য বিনিময় করেন, অন্যান্য নেতাদের সাথে কথা বলেন। কিন্তু একবারের জন্য তার নিজের দলের ঘরে ঢোকেন নি। সেই জল্পনার অবসান তিনি নিজেই ঘটালেন।
Related Articles
তৃতীয় ঢেউ রুখতে “দুয়ারে চিঠি” নিয়ে হাজির হবে রিষড়ার গ্রীন ভলেন্টিয়ার্সের সদস্যরা।
সুদীপ দাস, ২৯ জুন:- করোনা আবহে সাধারনের পাশে দাঁড়াতে আগেই উদ্যোগী হয়েছে রিষড়ায় গ্রীন ভলেন্টিয়ার্স ও কোভিড ক্লাব। রিষড়া পৌরসভার সহযোগীতায় ইতিমধ্যেই কোভিড আক্রান্ত বহু রুগীকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে চিকিৎসা সংক্রান্ত বহু সুযোগ-সুবিধা প্রদান করেছে রিষড়ার গ্রীন ভলেন্টিয়ার্সের সদস্যরা। এই মহামারীকে পর্যদুস্ত করতে সচেতনতার যে জুড়ি মেলা ভার, তা এযাবৎ কালের করোনা যুদ্ধে তাঁরা […]
দাশনগরে গুলি-কান্ডের কিনারা।
হাওড়া, ২৫ নভেম্বর:- দাশনগরে গুলি চালিয়ে ব্যবসায়ীকে খুনের চেষ্টার কিনারা। আগেই গ্রেফতার হয়েছিল একজন। বাকি ২ জনকেও গ্রেফতার করা হলো। দাসনগরে ব্যবসায়ীকে খুনের চেষ্টার ঘটনার কিনারা করলো পুলিশ। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই সব দুস্কৃতিরা ধরা পড়ল। বুধবারই এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছিল। এরপর জগাছা থানার পুলিশের জালে ধরা পড়লো আরও ২ জন। ধৃতদের নাম […]
শেষমেশ কলকাতা হাইকোর্টের নির্দেশে উদ্বোধন হল সব্যসাচী দত্তের গণেশ পুজো।
কলকাতা, ২২ আগস্ট:- করোনার আবহে সল্টলেক মৈত্রী সংঘের গণেশ পূজো উদ্বোধন হল আজ। তবে করোনার কথা মাথায় রেখে অন্যবারের তুলনায় ছোট্ট করে করা হচ্ছে গণেশ পুজো। এবার সপ্তম বছরে পড়ল সল্টলেক মৈত্রী সংঘের গণেশ পুজো। আজ পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজেপি নেতা মুকুল রায়। উপস্থিত ছিলেন মৈত্রী সংঘের সভাপতি তথা বিজেপি নেতা সব্যসাচী দত্ত এবং […]







