হাওড়া , ৭ মে:- করোনা পরিস্থিতিতে গত বছর ১৮ মার্চ থেকে বন্ধ হয়েছিল শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। তারপর প্রায় দীর্ঘ আট মাস পর ১ ডিসেম্বর থেকে প্রাতঃভ্রমণকারীদের জন্য কোভিড বিধি মেনে খোলা হয়েছিল গার্ডেন। পরে জানুয়ারি থেকে সাধারণ ভ্রমণকারীদের জন্য খুলে দেওয়া হয়েছিল বোটানিক্যাল গার্ডেন। এবছর করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। এর জেরে আগামী ১০ মে সোমবার থেকে ফের অনির্দিষ্টকালের জন্য ফের বন্ধ হচ্ছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। প্রাতঃভ্রমণকারী ও সাধারণ ভ্রমণকারী সকলের জন্যই প্রযোজ্য হচ্ছে এই নির্দেশিকা।
Related Articles
“বাংলার বাড়ি” প্রকল্পের বাস্তবায়নে অনন্য সাফল্য অর্জন রিষড়া পৌরসভার।
তরুণ মুখোপাধ্যায়, ৩০ সেপ্টেম্বর:- বৃহস্পতিবার বাংলার বাড়ি স্বপ্নের দিশারী শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো রিষড়া পৌরসভার নারায়ণ চন্দ্র ব্যানার্জি সভাকক্ষে। বাংলার বাড়ি প্রকল্পের যে সমস্ত উপভোক্তার বাড়ি পেয়েছেন বা আবেদন করেছেন সেই সমস্ত মানুষদের নিয়ে আলোচনা চক্রে বিস্তারিত ভাবে আলোচনা হল। এ প্রসঙ্গে বলতে গিয়ে রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিস্র জানান বাংলার […]
মঙ্গলবার থেকে মেধা তালিকায় সন্তুষ্ট না হয়ে অভিযোগ দায়ের করা শিক্ষকদের শুনানি শুরু।
কলকাতা , ৯ আগস্ট:- রাজ্যে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাতালিকায় সন্তুষ্ট হতে না পেরে যে সব প্রার্থী লিখিত অভিযোগ দায়ের করেছেন স্কুল সার্ভিস কমিশন মঙ্গলবার থেকে তাদের অভিযোগের শুনানি শুরু করবে। শুনানির জন্য প্রাথমিকভাবে ২ হাজার ১১০টি অভিযোগ পত্র বাছাই করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। সব অভিযোগ খতিয়ে দেখে দ্রুত নিষ্পত্তি করার […]
আনিস-কান্ডে হাওড়ায় সিপিএমের বিক্ষোভ।
হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- আনিস কান্ডের সিবিআই তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে বুধবার হাওড়ার পাঁচলার রানিহাটি আমতা রোডের হাকোলা চৌমাথায় বিক্ষোভ কর্মসূচি নেয় সিপিএম। প্রায় ১৫-২০ মিনিট রানিহাটি আমতা রোডে যান চলাচল থমকে পড়ে। Post Views: 459








