কলকাতা , ৭ মে:- রাজ্য সরকার করোনা টিকার বিনামূল্যে বণ্টন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। দেশজুড়ে টিকাকরণের জন্য অভিন্ন নীতি নেওয়ারও দাবি জানানো হয়েছে। সূত্রের খবর, রাজ্য সরকার নিজের পিটিশনে জানিয়েছে, কেন্দ্রকে অবিলম্বে ভ্যাকসিন সরবরাহের জন্য এবং রাজ্যগুলিতে তা বিনামূল্যে বিতরণ নিশ্চিত করার স্বার্থে পদক্ষেপ গ্রহণ করতে হবে। দামের ক্ষেত্রে যে বৈষম্য দেখতে পাওয়া যাচ্ছে সেই নীতিও পরিবর্তনের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। আগামী সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেভ্যাকসিন সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা।
Related Articles
রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ৩০ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে।
কলকাতা , ১৩ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার চলতি খরিফ মরসুমের গত পয়লা নভেম্বর থেকে এখনো পর্যন্ত কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি এক হাজার ৮৬৮ টাকা ন্যূনতম সহায়ক মূল্য ৩০ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। এছাড়াও সরাসরি ক্রয় কেন্দ্রে গিয়ে ধান বিক্রি করলে কুইন্টাল প্রতি অতিরিক্ত কুড়ি টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে বলে খাদ্য দপ্তর […]
বর্ধমানের পৈতৃক ভিটেতে এসে হাওড়ার শিবপুরের ব্যবসায়ীর খুনের নেপথ্যে কি পারিবারিক জমি বিবাদ ? তদন্তে নেমে এটাই খতিয়ে দেখছে পুলিশ।
হাওড়া, ২৩ অক্টোবর:- বর্ধমানের পৈতৃক ভিটেতে এসে হাওড়ার শিবপুরের ব্যবসায়ীর খুনের নেপথ্যে কি পারিবারিক জমি বিবাদ ? তদন্তে নেমে এটাই খতিয়ে দেখছে পুলিশ। সম্পত্তি নিয়ে শরিকি বিবাদ চলছিল দীর্ঘদিন ধরেই। মনে করা হচ্ছে তার জেরেই পূর্ব বর্ধমানের রায়নায় পৈতৃক ভিটেতে এসে শুক্রবার রাতে খুন হন হাওড়ার শিবপুরের ওই ব্যবসায়ী। মৃত সব্যসাচী মন্ডলের পরিবারের দাবি, সম্পত্তিগত […]
ইট শিল্পকে বাঁচাতে উদ্যোগী রাজ্য।
কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- নিয়মের গেরোয় বিপর্যয়ের মুখে দাঁড়ানো ইটভাটা গুলিকে বাঁচাতে উদ্যোগী হল রাজ্য সরকার। বিধি-নিষেধে কিছুটা ছাড় দিয়ে বিপন্ন ইট শিল্পকে টিকিয়ে রাখতে এদিন নতুন নীতি গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা। নবান্নে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্য এই নতুন নীতি গৃহীত হয়েছে। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী বলেন,জাতীয় নীতি অনুসারে এখন ইটভাটার কাজ কেও খনি […]








