হুগলি , ৭ মে:- রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর দোকানে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনা ঘটছে গোঘাট ১ ব্লকের সাওড়া অঞ্চলে সাওড়া বাজার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। ওই তৃণমূল কর্মীর অভিযোগ শুক্রবার সকালে দোকান খুলতে এসে দেখে তার দোকানে বোমাবাজি ও দোকানের জিনিসপত্র লুট পাট করা হয়েছে। অভিযোগ গতকাল গভীর রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাছ করছে । যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছে বিজেপি। ঘটনাস্থল থেকে পুলিশ ওই বোমাবাজি করার নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে ।
Related Articles
শনিবার রাতে হাট খোলার বিরোধিতা করে পথে মঙ্গলাহাটের ব্যবসায়ীরা।
হাওড়া , ১৯ সেপ্টেম্বর:- আজ শনিবার রাতেই হাওড়ার মঙ্গলাহাট চালু হওয়ার কথা। কিন্তু তার কয়েক ঘন্টা আগে এই প্রশাসনিক সিদ্ধান্তের বিরোধিতা করে পথে নামলেন হাওড়ার হাট ব্যবসায়ীরা। বিকেলে মিছিল করলেন তারা। ব্যবসায়ীদের দাবি শনিবার রাত ৯টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত রাতে হাট খোলার যে সিদ্ধান্ত একতরফাভাবে প্রশাসন নিয়েছে তারা তা মানবেন না। এদিন তারা […]
মাইক বাজানোকে কেন্দ্র করে ডোমজুড়ের ক্লাবে দুই দলের সংঘর্ষ। অ্যাম্বুলেন্সেও ভাঙচুর।
হাওড়া, ৫ মে:- বুধবার রাতে মাইক বাজানোকে কেন্দ্র করে পাড়ার একটি ক্লাবে দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার ডোমজুড়ের বানিয়ারা এলাকা। আহতদের ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সেখানে দুষ্কৃতীরা হাসপাতালের পাশাপাশি অ্যাম্বুলেন্সেও ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরে ডোমজুড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রের খবর, রাত এগারোটা নাগাদ ডোমজুড়ের বানিয়ারাতে […]
রাজভবন গেলেন মুখ্যমন্ত্রী৷
কলকাতা, ১৪ জুলাই:- কিছুক্ষণ আগেই রাজ ভবনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী৷ জানা গিয়েছে রাজ্য বাজেট এবং বিধান পরিষদ গঠন নিয়েই মূলত জগদীপ ধনখড়ের সঙ্গে আলোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিকেল চারটে থেকে দু’ জনের মধ্যে বৈঠক শুরু হয়েছে বলে খবর ৷ Post Views: 317







