হুগলি,৩১ জানুয়ারি:- সরস্বতী পুজোর মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শিশুর। মৃত শিশুর নাম লীলেশ রাজবংশী (৫)। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত কাপাসডাঙ্গা ৩ নম্বর গেট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ৩নম্বর গেটের একটি খোলা মাঠে কাপাসডাঙ্গা রাজ সংঘের সরস্বতী পুজোর আয়োজন করা হয়। সেই উপলক্ষে গতকাল রাতে সেখানে বিভিন্ন প্রতিযোগীতা এবং খিচুড়ি খাওয়ানো চলছিলো। সকলের নজর এড়িয়ে ছোট্ট লীলেশ মন্ডপ ঘিরে থাকা দড়ির ব্যাড়িকেডে হোঁচট খেয়ে পরে যায়। সেই ব্যাড়িকেডের ছিলো বিদ্যুতের তার। তাতেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি এলাকাবাসীর নজরে আসতে লীলেশকে তুলতে গিয়ে আরও একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপরই মেন সুইচ অফ করে দিয়ে লীলেশকে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। গভীর শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ।
Related Articles
আমেরিকা ফেরত দম্পতিকে করোনা চেক আপ শ্রীরামপুরে।
হুগলি,১৮ মার্চ :- গত ১৭ ই মার্চ আমেরিকাতে ছেলের সাথে দেখা করে বাড়ি ফেরেন শ্রীরামপুর কোম্পানি পুকুরের বাসিন্দা দম্পতি আশিষ মুখার্জী ও শীলা মুখার্জী। বুধবার সেই খবর পৌঁছায় স্থানীয় ১১ নং ওয়ার্ডে পৌরসদস্য গিরিধারী সাহার কাছে। সকালেই তিনি চলে যান সেই দম্পতির কাছে। দরজায় বাইরে থেকেই তাদের নানা ভাবে বোঝানো হয় যে করোনার চেকআপ […]
দুঃসাহসিক চুরি ব্যান্ডেলে, নগদসহ কুড়ি লক্ষ টাকার জিনিস উধাও।
সুদীপ দাস, ৪ নভেম্বর:- দুঃসাহসিক চুরির ঘটনা ব্যান্ডেলে। মাত্র ২ঘন্টায় নগদ সহ প্রায় ২০লক্ষ টাকার জিনিস উধাও। ঘটনার চারদিন অতিবাহিত হলেও পুলিশ কারোর নাগাল পায়নি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল কুলিপাড়া এলাকায়। ওই এলাকায় বিকাশ স্বর্ণকারের গোটা পরিবার ছট পুজোর দিন সকাল সাড়ে চারটেয় গঙ্গাঘাটে পুজো দিতে যায়। সকাল সাড়ে ছ’টা নাগাদ বাড়ি ফেরে দেখেন সদর […]
হাওড়ায় ঢুকল শ্রমিক স্পেশাল ট্রেন। অব্যবস্থা নিয়ে বিক্ষোভ স্টেশনের বাইরে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিল।
হাওড়া ,৩০ মে:- শ্রমিক স্পেশাল ট্রেনে অব্যবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। শনিবার সকালে হাওড়ায় ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে বিক্ষোভ দেখান তারা। জানা যায় ওই ট্রেনে এদিন হাওড়ায় আসেন হাজারের বেশি যাত্রী। এরা মহারাষ্ট্র, মুম্বই, গোয়া সহ বিভিন্ন এলাকায় কাজ করতেন।এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে এদিন ভোরে হাওড়ায় আসে বিশেষ ট্রেন। অভিযোগ, গোয়া থেকে সকালে […]









