কলকাতা, ৭ মে:- শপথ গ্রহনের দ্বিতীয় দিন আজ। কোভিড বিধি মেনে এদিনও চলছে শপথ গ্রহণ পর্ব। এদিন দুই দফায় মোট ১৪৮ জন বিধায়কের শপথ গ্রহণের কথা।তবে জানা গিয়েছে প্রথম দফায় প্রায় ৭৪ জন বিধায়ক শপথ গ্রহণ করবেন। ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন রূকবানুর রহমান, মুকুল রায়, অসীম সরকার , চন্দনা বাউরি সহ অন্যান্যরা। প্রথম পর্বের শপথ গ্রহণ চলবে বেলা ১ টা পর্যন্ত এরপর শুরু হবে দুটো থেকে দ্বিতীয় পর্বের শপথ গ্রহণ. অনুষ্ঠান সবটাই প্রটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায় উপস্থিতিতেই হচ্ছে।
Related Articles
প্রকৃতির রোষে বিধ্বস্ত সিকিম ও লাগোয়া উত্তরবঙ্গ।
কলকাতা, ৫ অক্টোবর:- উৎসবের মুখে দুর্যোগের ভ্রুকুটি রাজ্যের আকাশে। প্রকৃতির রোষে বিধ্বস্ত প্রতিবেশী সিকিম এবং লাগোয়া উত্তরবঙ্গ। বানভাসি হওয়ার আশঙ্কায় প্রহর গুনছেন দক্ষিণবঙ্গের সাত জেলার অগণিত মানুষ। বিধ্বস্ত সিকিমে আটকে রয়েছেন রাজ্যের দুহাজারের বেশি পর্যটক। তাঁদের ফেরানোর জন্য রাজ্য সরকার এবং সেনাবাহিনী সবরকম প্রয়াস চালাচ্ছে। তাদের উদ্বিগ্ন পরিবারের তরফেও বারবার ফোন করা হচ্ছে নবান্ন আর […]
সম্প্রতি মালদার ঘটনার পর স্কুলগুলির নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করার উদ্যোগ।
কলকাতা, ২৮ এপ্রিল:- সম্প্রতি মালদার একটি হাইস্কুলে অস্ত্রশস্ত্র নিয়ে এক ব্যক্তির ঢুকে পড়ার প্রেক্ষিতে রাজ্য সরকার স্কুলগুলির নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করার উদ্যোগ নিয়েছে। স্কুলের নিরাপত্তারক্ষী বা দারোয়ানের শূন্যপদে কর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনকে এই বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। এরপরেই রাজ্যের […]
ডোমজুড়ে পুকুরে ভেসে উঠল নিখোঁজ ব্যক্তির দেহ।
হাওড়া, ১৯ অক্টোবর:- হাওড়ার ডোমজুড়ে পুকুর থেকে এক নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় গয়লাপাড়ার পুকুরের মধ্যে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা সঞ্জয় পাল (৪২) গত রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। এরপর মঙ্গলবার সকালে এলাকার ওই পুকুরে তাঁর দেহ ভেসে ওঠে। খবর দেওয়া হয় […]









