হুগলি, ৪ মে:- ভোটের ফলাফলের পড়ে চরম উত্তেজনা গোঘাটের কুমুড়সা গ্রামে। ২রা মে রাজ্যের ফলাফলে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু গোঘাট বিধানসভা জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল সূত্রের খবর তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার কারণে আজ তৃণমূলের কর্মী সমর্থকরা আবীর খেলায় মেতে ছিল। এমত অবস্থায় কুমুড়সা গ্রামে এক দল বিজেপি কর্মী সমর্থক চড়াও হয় তৃণমূলের উপর। শুরু হয় সংঘর্ষ। এই সংঘর্ষে গুরুতর আহত হয়েছে তৃণমূলের এক কর্মী। নাম শেখ লাল্টু। আহত অবস্থায় তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত হয়েছে আরও বেশকিছু তৃণমূল কর্মী-সমর্থক। তাদেরকে গোঘাট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এমতাবস্থায় কুমুড়সা গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। তৃণমূল- বিজেপি খন্ডযুদ্ধের এই মুহূর্তে কুমুড়সা যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে গোঘাট থানার বিশাল পুলিশবাহিনী।
Related Articles
লোকাল চালু হওয়ার দ্বিতীয় দিনেও চেনা ভিড়ের ছবি হাওড়ায়।
হাওড়া , ১২ নভেম্বর:- প্রায় আট মাস পরে বুধবার থেকে চালু হয়েছিল লোকাল ট্রেন পরিষেবা। প্রথম দিন থেকেই হাওড়া স্টেশনে দেখা গিয়েছিল সেই চেনা ভিড়ের ছবি। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও সেই ছবিই লক্ষ্য করা গেছে। অফিস টাইমে এদিনও যাত্রীদের ভিড় রয়েছে। রেল পুলিশ, আরপিএফ রয়েছে স্টেশনে। মাইকে প্রচার থেকে ভিড় নিয়ন্ত্রণ করছে তারা। উল্লেখ্য, বুধবার […]
এবার গ্রামাঞ্চলেও ট্রেড লাইসেন্সের আবেদন ও পুনর্নবীকরণ প্রক্রিয়া সম্পুর্ন অনলাইনে।
কলকাতা, ৬ ডিসেম্বর:- গ্রামাঞ্চলের ব্যবসায়ীদের সুবিধার্থে পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্সের আবেদন এবং পুনর্নবীকরণের প্রক্রিয়াকে সম্পূর্ণ অনলাইন করা হয়েছে। পাশাপাশি ট্রেড লাইসেন্সের ফি ও বেঁধে দেওয়া হয়েছে। এর ফলে পঞ্চায়েতের কাজেও আরও স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে। এখন থেকে পঞ্চায়েত দপ্তরের ওয়েবসাইটে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের কোড সহ অনুসন্ধান করে নতুন ট্রেড লাইসেন্স ও পুনর্নবীকরণের আবেদন […]
সামনেই অজিভূমে বিরাট সফর , চলতি সপ্তাহে দল ঘোষণায় একাধিক চমকের সম্ভাবনা
স্পোর্টস ডেস্ক , ২১ অক্টোবর:- দুবাই থেকে ভারতীয় খেলোয়াড়রা সরাসরি উড়ে যাবেন অস্ট্রেলিয়া। চলতি সপ্তাহে দল নির্বাচনে বসবেন নির্বাচকরা। করোনা আবহেই আয়োজিত হতে চলেছে এই সিরিজ। এই সফরে শুধুমাত্র ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরাই যাবেন অস্ট্রেলিয়ায়। খেলোয়াড়দের সঙ্গে স্ত্রী–বান্ধবী বা পরিবারের কেউ যাবেন না। এছাড়া পুরো সিরিজের কথা মাথায় রেখে পাঠানো হতে পারে ৩২ জন ক্রিকেটারের দল। […]







