কলকাতা , ৩ মে:- জঙ্গিপুর ও সামশেরগঞ্জ এর ভোট স্থগিত করল নির্বাচন কমিশন। বর্তমান করোনা পরিস্থিতিকে মাথায় রেখে নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। মুর্শিদাবাদের এই দুটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন হওয়ার কথা ছিল সপ্তম দফায়। কিন্তু ভোট হওয়ার আগেই ওই দুটি কেন্দ্রের একজন করে প্রার্থী মারা যান। তাই নির্বাচন কমিশনের ওই দুটি কেন্দ্রে ভোট স্থগিত রেখে পরবর্তী ভোটের দিন ঘোষণা করেন ১৬ মে। ওই দুটি কেন্দ্রের ভোট গণনার দিন নির্ধারিত হয় ১৯ মে। কিন্তু ভোট চলাকালীন করোনা পরিস্থিতি যেভাবে অবনতি হয় রাজ্যে, তাতে ভোট করা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে আসে। গতকাল রাজ্যের বিধানসভা নির্বাচনের ২৯২ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়। সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে তৃণমূল কংগ্রেস। ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় নির্বাচন কমিশন আগামী দিনে ওই দুই কেন্দ্রের ভোটের জন্য নোটিফিকেশন জারি করবে।
Related Articles
রাস্তা নিয়ে বৃহত্তর আন্দোলনে সামিল হলো সিপিএম।
হুগলি , ২৮ জানুয়ারি:- হুগলি জেলার কোন্নগর স্টেশন থেকে পার ডানকুনি অবধি সংযোগকারী প্রধান সড়ক নৈটি রোড দীর্ঘদিন বেহাল। এই রাস্তা জিটি রোড ও দিল্লী রোডের মধ্যে প্রধান সংযোগকারী রাস্তা এই রাস্তা। কিন্তু দীর্ঘদিন এই রাস্তা বেহাল থাকায় নিত্যদিন সমস্যায় পড়ছে নবগ্রাম কানাইপুরের বাসিন্দারা। এই বেহাল রাস্তা এখন রাজনীতির মূল কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে উত্তরপাড়া […]
রেজিস্ট্রি বিবাহের নিয়ম সরলীকরণের পরিকল্পনা।
কলকাতা, ২৬ জুন:- রাজ্য সরকার রেজিস্ট্রি বিবাহের নিয়ম সরলীকরণের পরিকল্পনা নিয়েছে। আগে রেজিস্ট্রি বিবাহের ক্ষেত্রে একমাস আগে নোটিস দিতে হত। নতুন নিয়মে একদিনের নোটিশেই রেজিস্ট্রি বিবাহ হওয়ার সংস্থান থাকছে। রাজ্যের আইন দফতর সূত্রে জানা গেছে, বিবাহ রেজিস্ট্রির নতুন খসরা বিধি তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর নয়া বিধিকে চূড়ান্ত রূপ দেওয়া হবে। […]
তৃণমূল-বিজেপিকে নিয়ে শান্তিপুরের মানুষ আর অশান্তি চায় না-মীনাক্ষী।
শান্তিপুর, ১১ মে:- তৃণমূল আর বিজেপিকে নিয়ে মানুষ আর অশান্তি চায় না, সন্দেশখালি তে যে ঘটনা ঘটেছে সেটা নিয়েও রাজনীতি করা হচ্ছে। সন্দেশ খালির মানুষ বোকা নয়। শনিবার রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অলকেশ দাসের সমর্থনে নির্বাচনী ভোট প্রচারের শেষ লগ্নে এসে এমনটাই মন্তব্য করলেন বামফ্রন্ট নেত্রী মীনাক্ষী মুখার্জী। শনিবার সকাল থেকেই রানাঘাট লোকসভা কেন্দ্রের […]








