কলকাতা, ২৮ এপ্রিল:- পোর্টাল বিভ্রাটের কারণে তৃতীয় দফার কোভিড টিকা করণের জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়া আজ প্রথম দিনেই ব্যাহত হয়েছে। এই পর্যায়ে ১ লা মে থেকে ১৮ বছরের বেশি বয়সী সমস্ত নাগরিকদের করোনার টিকা দেওয়ার জন্য আজ থেকেই নাম নথিভুক্তিকরণ এর কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এদিন বিকেল চারটে নাগাদ কো উইন পোর্টালে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দেওয়ায় নাম নথিভুক্ত করার কাজ বন্ধ হয়ে যায় বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। স্বাস্থ্য দপ্তরের সূত্রে খবর একসঙ্গে প্রায় 17 কোটি মানুষ আরোগ্য সেতু এবং কো উইন অ্যাপের মাধ্যমে টিকা করনের জন্য নাম নথিভুক্ত করার চেষ্টা করে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। তবে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের সহযোগিতায় দ্রুত পরিষেবা স্বাভাবিক করে তোলার চেষ্টা করা হচ্ছে।
Related Articles
চার মাস পর খুলে গেল হাওড়ার শ্রীহনুমান জুটমিল।
হাওড়া, ৯ আগস্ট:- পুজোর আগেই মিললো সুখবর। উত্তর হাওড়ার তৃণমূল বিধায়কের উদ্যোগে খুলল ঘুসুড়ির হনুমান জুটমিল। খুশির হাওয়া শ্রমিক পরিবারে। উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর উদ্যোগে প্রায় দীর্ঘ চার মাস পর খুলে গেল হাওড়ার ঘুসুড়ির হনুমান জুটমিল। গত ১১ এপ্রিল হঠাৎ করেই মিল কর্তৃপক্ষ জুটমিল বন্ধের নোটিশ দিয়েছিল। কাঁচামালের অভাব দেখিয়ে মিল বন্ধ করে দিয়েছিল […]
হকারদের উপর লাঠি চালানোর প্রতিবাদে হুগলিতে ট্রেন অবরোধ।
হুগলি, ১৬ সেপ্টেম্বর:- আজ হাওড়ায় হকারদের উপর আরপিএফের লাঠি চালানোর প্রতিবাদে হাওড়া-বর্ধমান মেং লাইনের হুগলি স্টেশনে রেল অবরোধে সামিল হলেন স্থানীয় হকাররা। জাতীয় বাংলা সম্মেলন বঙ্গীয় হকার সম্মেলনের ব্যানারে শুক্রবার রাত পৌণে আটটা হুগলি স্টেশনের আপ, ডাউন ও রিভার্স তিন লাইনেই বসে পড়ে অবরোধ শুরু করে। স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে আপ বর্ধমান লোকাল দাঁড়ায়ে রয়েছে। […]
দলে কার্ড ও চোট আঘাতের সমস্যা , তবুও আইজল ম্যাচকেই পাখির চোখ মারিওর।
অঞ্জন চট্টোপাধ্যায়,৬ ফেব্রুয়ারি:- আইজল ম্যাচকেই পাখির চোখ মারিওর। ডার্বি সহ বাকি ম্যাচ যুবভারতীতেই খেলবে ইস্ট বেঙ্গল । আই লিগের টেবিলে নীচে থাকা দল ইস্টবেঙ্গলের কাছে আশার আলো নেই বললেই চলে। তারওপর দলে কার্ড ও চোট আঘাতের সমস্যা। এমন পরিস্থিতিতে আজ কল্যাণীতে লিগ টেবিলের নীচের দিকে থাকা আইজল এফসির মুখোমুখি হচ্ছে টিম ইস্ট বেঙ্গল। তাদের বিরুদ্ধে […]










