তরুণ মুখোপাধ্যায়, ২৮ এপ্রিল:- করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে আমাদের রাজ্যে। মানুষ আজ দিশেহারা ।তাই সকলের উচিত এই আপৎকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো। সেই কথা মাথায় রেখে শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের কোয়াডিনাটার ও বিশিষ্ট সমাজসেবী সুবীর ঘোষ তার এলাকার মানুষদের সচেতন করার জন্য পথে নেমেছেন। সচেতনতা এই রোগের একমাত্র উপায় এবং তা থেকে রক্ষা করতে পারে মাস্কের ব্যাবহার। তাই তিনি এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি এবং তার সহযোগীরা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পৌঁছে যাচ্ছেন তাদের এলাকায় এই মারণ রোগের যে ভয়াবহতা মানুষদের বুঝিয়ে বলছেন হাতে তুলে দিচ্ছেন জীবনদায়ী মাস্ক। সুবীর বাবুর বক্তব্য এই মারণ রোগের দ্বিতীয় ঢেউ এসে পড়েছে তার থেকে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং তার জন্যেই তার এই ক্ষুদ্র প্রয়াস।
Related Articles
শ্রীরামপুরে গরুর গায়ে পোস্টার লাগিয়ে কৃষি আইনের প্রতিবাদ
হুগলি ,৮ ডিসেম্বর:- হুগলি জেলার শ্রীরামপুরে গরুর গায়ে পোস্টার লাগিয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের।মঙ্গলবার শ্রীরামপুরে কৃষি আইন বাতিলের দাবিতে গরুর গায়ে পোস্টার লাগিয়ে প্রচার চালালো তৃণমূল কংগ্রেস।জেলা তথা রাজ্যে এমন অভিনব প্রতিবাদ দেখা গেল এই প্রথম।এদিন কৃষি আইন বাতিলের দাবিতে পথসভা থেকে গরুর গায়ে পোস্টার লাগিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল। Post Views: 393
গ্রামের বাসিন্দাদের অবস্থা দেখতে হাজির হন সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম।
মালদা,২৮ জানুয়ারি:- মালদা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে কালিয়াচক ব্লকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মিলিক সুলতানপুর গ্রাম যেন বিএসএফের তৈরি করা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়েছে। এমনই অভিযোগ ওই গ্রামের বাসিন্দাদের। মঙ্গলবার মিলিক সুলতানপুর গ্রামের বাসিন্দাদের অবস্থা দেখতে হাজির হন সিপিএমের পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম সহ মালদা জেলা বাম ফ্রন্টের নেতারা। বিএসএফের […]
কাঠ বা লোহা নয় , ফাইবারের রথে চেপে তিন বিগ্রহ যাবে মাসির বাড়ি হুগলির রাজহাটে।
সুদীপ দাস, ১২ জুলাই:- কাঠ বা লোহা নয়, সম্ভাব্য এই প্রথম ফাইবারের রথের দড়িতে টান পরতে চলেছে। সৌজন্যে রাজহাটের উদ্যোগপতি প্রসূন কুমার মিত্র। এবছর তাঁর ফাইবার কারখানায় তৈরী হচ্ছে ফাইবারের রথ। যা রাজহাট রথযাত্রা সমিতিতে পৌঁছে যাবে। গাছ বাঁচাতে রথে কাঠের বিকল্পের কথা মাথায় আসে প্রসূনবাবুর। পাশাপাশি রাজহাট রথযাত্রা সমিতির নতুন রথের দরকার। এই খবর […]






