হুগলি,৩০ জানুয়ারি:- চলছে বাগদেবীর আরাধনা। দুদিনের এই পুজোতে ছোট থেকে বড় সবাই আনন্দে মেতেছে। কচি কাচাদের ভিড় মন্ডপে মন্ডপে। কিছুটা মন খারাপ করে দিচ্ছে মাঝে মধ্যে ঝির ঝিরে বৃষ্টিতে।আগে থেকেই আবহাওয়া দপ্তর জানিয়ে ছিলেন বৃষ্টি হওয়ার কথা। বৃহস্পতিবার সকাল থেকে ঘন কুয়াশা এবং বেশ কয়েক ঘন্টা দেখা মেলেনি সূর্যের। হুগলি জেলার বিভিন্ন জায়গায় হাল্কা থেকে ভারি বৃষ্টি হয়েছে। হুগলীর গোঘাট এলাকার কালিপুর, সাতবেড়িয়া,অরাহাট,লোকরা, আনুর সহ বিভিন্ন জায়গায় হয়েছে শিলাবৃষ্টি। প্রায় দু ঘন্টা ধরে চলে এই বৃষ্টি সঙ্গে ঝোড় হাওয়া। এই বৃষ্টির কারনে জল জমেছে বেশ কিছু রাস্তায় এবং চাষের জমিতে । এর ফলে আলু চাষের ক্ষতির আশঙ্কা করছে চাষীরা।
Related Articles
বিজেপির নবান্ন অভিযানে প্ররোচনা ও হিংসাত্মক ঘটনা ঘটানো সত্ত্বেও পুলিশ যথেষ্ট সংযম দেখিয়েছে – মুখ্যসচিব।
কলকাতা , ৮ অক্টোবর:- বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন রকম প্ররোচনা ও হিংসাত্মক ঘটনা ঘটানো সত্ত্বেও পুলিশ যথেষ্ট সংযম দেখিয়েছে বলে রাজ্য সরকার দাবি করেছে। ভবানী ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, বর্তমান অতিমারী জনিত পরিস্থিতি ও সুপ্রিম কোর্টের রায়ের নিরিখে এই ধরনের বড়োসড়ো রাজনৈতিক কর্মসূচি না নেওয়ার জন্য সরকারের তরফে […]
২৪ ঘন্টার মধ্যেই সাফল্য হাওড়া সিটি পুলিশের , শালিমারে শ্যুটআউট কান্ডে ধৃত ৩।
হাওড়া, ৩০ ডিসেম্বর:- শালিমারে শ্যুটআউটের ঘটনার তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যেই সাফল্য পেল পুলিশ। তিনজনকে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ব্যবসা সংক্রান্ত প্রতিদ্বন্দ্বিতার কারণেই এই খুন। দীর্ঘদিন ধরেই শালিমার এলাকায় জমির প্রোমোটিং নিয়ে অশান্তি চলছিল দুই গোষ্ঠীর মধ্যে। সেই অশান্তির বলি হন ধর্মেন্দ্র সিং। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার রাতেই […]
শিলাবৃষ্টিতে ফাটল উইন্ড শিল্ডে, মাঝ আকাশ থেকে ফিরল অরূপের বিমান।
কলকাতা,৩ মার্চ:- মঙ্গলবার সন্ধ্যায় তুমুল ঝড় বৃষ্টিতে কলকাতা থেকে বাগডোগরা গামী একটি বিমানের উইন্ডশীল্ড ভেঙে যায় ।কিন্তু বিমান চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিমানটির ১৭১ জন যাত্রী। রাজ্যের পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস যাত্রীহিসেবে ছিলেন বিমানটিতে। জানা গেছে এদিন বিকেল চারটে নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা পথে একটি বেসরকারি বিমান যাত্রা শুরু করে। […]






