কলকাতা, ২২ এপ্রিল:- করোনার ভ্যাকসিনের দামের তারতম্য নিয়ে প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আজ চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভ্যাকসিনের দাম এক রাখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকার যে টিকা নীতি গ্রহণ করেছে তা বৈষম্যমূলক এবং জনবিরোধী। কেন্দ্রীয় সরকার ১৫০ টাকায় ভ্যাকসিন কিনবে। অথচ তা রাজ্য সরকারকে কেন ৪০০ টাকায় কিনতে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, কেন্দ্রের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামো পরিপন্থী। রাজ্য সরকার গরিব মানুষ এবং যুবকদের জন্য ভ্যাকসিন কিনবে। সুতরাং কেন্দ্রের এই নীতি গরিব মানুষ এবং তরুণ প্রজন্মের বিরোধী। প্রধানমন্ত্রীকে তিনি লিখেছেন, এত চড়া দামে ভ্যাকসিন কেনা তো দূরের কথা, অতীতে কখনও গণ টিকাকরণ এর ক্ষেত্রে রাজ্যকে টিকা কিনতে বলেনি কেন্দ্র। বেসরকারি হাসপাতালের জন্য ৬০০ টাকা টিকার দাম বেঁধে দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক প্রত্যেক দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
Related Articles
আজ থেকে উচ্চ আধিকারিকদের বাঁধ গুলি সরোজমিনে পরিদর্শন করার নির্দেশ।
কলকাতা ,২৮ মে:- সেচ দপ্তরের ACS নবীন প্রকাশ ও সহ আধিকারিকদের সাথে আমফান ঝড় পরবর্তী এলাকা পুনঃ নির্মাণ , যথাক্রমে বসিরহাট , জয়নগর , ডায়মন্ডহারবার , কাকদ্বীপ , তমলুক ও কাঁথি সহ , সাউথ ২৪ পরগনা , নর্থ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এর আধিকারিক দের সাথে ভিডিও কনফারেন্স করে , আসন্ন পূর্ণিমার কোটাল এর […]
ভারত সরকারকে অনুরোধ করব রহিঙ্গা চিহ্নিত করে যোগিজির থেকে বুলডোজার নিয়ে কাঁটাতারের ওপারে ছুঁড়ে ফেলে দিন, হুগলিতে।
হুগলি, ২৮ জুলাই:- মগড়া রামকৃষ্ণ সিনেমা হল থেকে তিন কিলোমিটার রাস্তা পদযাত্রা করেন বিরোধী দলনেতা। বৃষ্টির মধ্যে ভিজে বিজেপি কর্মীরা পদযাত্রায় পা মেলান। মগরা স্টেশনের পাশে সভা করেন শুভেন্দু। সেখানে তিনি বলেন, বিজেপিকে আনুন, টাটাদের হাতে পায়ে ধরে ফিরিয়ে আনব। ছেলেদের কাজ হবে। আট মাস পর টাটাদের ফেরাবো। এয়ারপোর্ট থেকে সচিবালয় কতদূর সেটা দেখতে এসেছিল […]
ভাটোরায় ইটভাটার কাজ শুরু, আর্থিক লোকসান থেকে বেরিয়ে আসার চেষ্টায় শ্রমিকরা।
হাওড়া,১৮ এপ্রিল:- জয়পুর থানার ভাটোরা দ্বীপাঞ্চলে শুরু হয়েছে ইটভাটার কাজ। আর্থিক লোকসান থেকে বেরিয়ে আসবার চেষ্টায় কাজ শুরু করেছেন শ্রমিকরা। লকডাউন শুরুর পর থেকে চুল্লি জ্বলেনি। মাঠেই পড়ে কাঁচা ইট। এইভাবে খোলা অবস্থায় পড়ে থাকা কাঁচা ইট জলে ধুয়ে নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থেকে যাচ্ছে। দ্বিতীয় দফায় লকডাউন চলাকালীন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় […]









