কলকাতা , ২১ এপ্রিল:- রাজ্যে আগামী ৫ই মে থেকে সার্বিক করোনা টিকাকরণ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার ১লা মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে করোনা টিকা নেওয়ার ছাড়পত্র দিয়েছে। কিন্তু এ রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে পরিকাঠামো ঘাটতি থাকায় পাঁচই মে থেকে ওই কর্মসূচি শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।মালদা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকের পর তিনি বলেন, রাজ্যের ইতিমধ্যেই এক কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে আরো এক কোটি ডোজের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে। রাজ্যে অক্সিজেনের কিছুটা ঘাটতি রয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার এই ঘাটতি পূরণের চেষ্টা করছে। চাহিদা বৃদ্ধির সুযোগে যাতে অক্সিজেন সিলিন্ডারের দাম না বাড়ে সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। একইসঙ্গে রাজ্য সরকারের এখনই লকডাউন এর কোনো পরিকল্পনা নেই বলে মুখ্যমন্ত্রী আবারো স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, লকডাউনে মানুষের দুর্ভোগ হয়। সেই কথা মাথায় রেখে তিনি মানুষকে সাবধান ও সতর্ক থাকার পরামর্শ দেন।
Related Articles
হাওড়ায় উদ্ধার পুরনো আমলের সিন্দুক।
হাওড়া, ৩০ জুন:- হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের খিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবনারায়ণচক গ্রামে উদ্ধার হলো পুরাতন আমলের লোহার তৈরী সিন্দুক। স্থানীয় বিধায়ক সমীর কুমার পাঁজা ও বিডিও প্রবীর কুমার শিটের উদ্যোগে এটি উদ্ধারের পর থানায় নিয়ে যাওয়া হয়েছে। যদিও এটি খোলার চেষ্টা করেও পারা যায়নি। মাটির বাড়ির ভেঙে পড়া অংশের নিচে ওই সিন্দুক ছিল বলে স্থানীয় […]
জীবিত ভোটারকে মৃত বলে দাবি তৃণমূল নেতার, যদিও পরে ভুল স্বীকার।
হুগলি, ৬ মার্চ:- ঘটনা শ্রীরামপুরের সাত নম্বর ওয়ার্ডের এন এন রায় স্ট্রিট এলাকায়। বুধবার শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শ্রীরামপুর পুরসভার পুর পারিষদ সন্তোষ সিং তার দলীয় কর্মীদের সাথে নিয়ে এলাকায় যান ভুয়ো ভোটার ধরতে। যেখানে বাড়ি বাড়ি ভোটার দেখার সময়, ভোটার লিস্ট দেখে তিনি অভিযোগ করেন শেখর সাও নামে এক ব্যক্তি ১৬ বছর […]
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই নড়েচড়ে বসলো শ্রীরামপুর পৌরসভা।
হুগলি, ৩ জুলাই:- মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই টনক নড়লো শ্রীরামপুর পুরসভার। বুধবার পুরপ্রধান গিরিধারী সাহার নেতৃত্বে পুরসভা লাগোয়া বেআইনি দোকানদারদের সতর্ক অভিযানে নামলো পুর কর্তৃপক্ষ। মূলত পুরসভার জায়গা দখল করে দোকান করে তা ভাড়া দেওয়া কিংবা দোকানের নির্দিষ্ট জায়গার পরেও পুরসভার জায়গার বেশ কিছু অংশ দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের সতর্ক করা হয়, নিয়ম না মানলে […]








