হাওড়া, ২১ এপ্রিল:-করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা দেশেই। বাংলাতেও করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষকে করোনা সচেতন করতে পথে নামলেন বিদায়ী মন্ত্রিসভার সমবায় মন্ত্রী অরূপ রায়। বুধবার সকালে হাওড়ার শিবপুর মন্দিরতলায় এক করোনা সচেতনতা কর্মসূচিতে অংশ নেন তিনি। পথচলতি সাধারণ মানুষের হাতে এদিন প্রায় ৪ হাজার মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। অরূপ রায় জানান, সকলকে করোনা অতিমারীর সময়ে সাবধানে থাকতে হবে। প্রত্যেককে করোনা বিধি মেনে চলতে হবে। সকলেই যাতে করোনায় সুচিকিৎসা পান রাজ্য সরকার তার চেষ্টা করছে। হাওড়ায় ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামকে গত বছরের মতোই কোয়ারেন্টিন সেন্টার হিসেবে নেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে। আইএলএস হাসপাতালকে নেওয়া হয়েছে। সঞ্জীবন হাসপাতাল, নারায়ণা হাসপাতালকেও করোনা চিকিৎসার জন্য নেওয়া হবে। কেউ যাতে না বিনা চিকিৎসায় থাকেন তা দেখা হবে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আজকে আমরা চার হাজার মাস্ক, স্যানিটাইজার বিতরণ করলাম। মানুষকে সচেতন হতে আমরা আবেদন জানালাম।
Related Articles
অপ্রাতিষ্ঠানিক স্বাস্থ্য কর্মী ফেডারেশনের উদ্যোগে করোনা নিয়ে সচেতনতা শিবির অনুষ্টিত হলো চন্ডীতলায় ।
হুগলি,১৮ মার্চ :- করোনা নিয়ে সচেতনতা শিবির অনুষ্টিত হলো চন্ডীতলায় । অপ্রাতিষ্ঠানিক স্বাস্থ্য কর্মী ফেডারেশনের উদ্যোগে এই শিবির করা হয় । এই সংস্থার সম্পাদক অভিজিৎ বেলেল বলেন সারা ভারত সহ গোটা বিশ্বে মানুষ এখন করোনা আতঙ্কে আতঙ্কিত । মানুষের মন থেকে এই ভীতি দূর করতেই রাস্তায় নামলো।কোরণাকে মোকাবিলা করার যা যা আগাম সতর্কতা মানুষের বাড়ি […]
দুর্গাপুজোর অনুদানে বিজেপির বিরোধিতায় পাল্টা জবাব তৃণমূলের।
কলকাতা , ৮ সেপ্টেম্বর:- দুর্গাপুজোয় অনুদানের বিরোধিতা করে বিজেপি মানুষের রুজি রুটির ওপর আঘাত হানছে চাইছে বলে তৃণমূল কংগ্রেস নেতা, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সম্প্রতি কালে আইআইটি খড়গপুরের এক গবেষণায় দেখা গেছে পুজোকে কেন্দ্র করে বছরে প্রায় ৩২৩৭৭ কোটি টাকার বেশি আর্থিক লেনদেন হয়। অর্থাৎ বহু […]
রান্না করার সময় সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, আহত ১।
হাওড়া, ২৭ জানুয়ারি:- রান্না করার সময় বাড়িতে সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটলো হাওড়ায়। ঘটনায় আহত ১। শুক্রবার রাতে হাওড়ার শিবপুরের রামজি হাজরা লেনের ঘটনা। জানা গেছে, রাতে রান্না করার সময় সিলিন্ডার ব্লাস্ট করে ভেঙে পড়ে বাড়ির একাংশ। আহত হন এক ব্যক্তি। উদ্ধার করা হয় বৃদ্ধা মাকে। ঘটনার পর আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাওড়া জেলা হাসপাতালে আনা […]








