হুগলি , ২০ এপ্রিল:- রাজ্য সরকারের তত্ত্বাবধানে, ও রিষড়া পৌরসভার ব্যাবস্থাপনায় সেবাসদন হসপিটাল কোভিড মোকাবিলায় এবার হতে চলেছে সেফ হাউস। উপসর্গযুক্ত কোভিড পজেটিভ রুগীদের সাময়িকভাবে এই সেফ হাউসে রাখা হবে। ডক্টর, নার্স, থাকার পাশাপাশি অক্সিজেন, ঔষুধ সহ আপদকালীন চিকিৎসার সমস্ত পরিষেবা থাকছে এখানে। প্রায় শতাধিক মানুষ করোনা আক্রান্ত রিষড়ায়। তাদের বেশির ভাগই বাড়িতে থেকে চিকিৎসা চলছে, রিষড়া পৌরসভার মুখ্যপ্রশাসক বিজয় সাগর মিশ্র বলেন তার প্রধান কারণ রিষড়া পৌরসভা স্থানীয় চিকিৎসকদের নিয়ে একটি নেটওয়ার্ক গঠন করে টেলি চিকিৎসা পরিষেবা প্রদান করছে। গতবার এই হসপিটাল ছিল কোয়ারেন্টাইন সেন্টার। পৌরসভার নোডাল অফিসার অসিতাভ গাঙ্গুলী জানান আপাতত পঞ্চাশটি শয্যা নিয়ে শুরু হচ্ছে এই পরিষেবা, আগামিদিনে পরিস্থিতি বুঝে আরো শয্যা বাড়ানো হবে কিনা সেটা জেলা প্রশাসন ভেবে দেখবেন। তবে হাতের কাছে এই পরিসেবা থাকায় যথেষ্টই স্বস্তিতে থাকবে রিষড়ার মানুষ সেটা বলার অপেক্ষা রাখে না।
Related Articles
নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে চার দিনের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৪ আগস্ট:- নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন। নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠক ছাড়াও চার দিনের দিল্লি সফরে একাধিক কর্মসূচি থাকছে মুখ্যমন্ত্রীর। নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।এছাড়া দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী এবং কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে […]
পাখার গোডাউনে ভয়াবহ আগুন হাওড়ায়।
হাওড়া , ২৭ মে:- হাওড়া ফায়ার সার্ভিস স্টেশনের কাছেই জি টি রোডের উপর একটি পাখার গোডাউনে বৃহস্পতিবার ভোররাতে ভয়াবহ আগুন লাগে। দমকলের ৯টি ইঞ্জিন প্রায় ঘন্টা পাঁচেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখন শেষ মুহুর্তের আগুন নেভানোর কাজ চলছে বলে দমকল সূত্রে জানা গেছে। এদিন ভোর ৪-২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। আগুন লাগার কারণ এখনও […]
সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কর্মী।
হুগলি, ২১ ডিসেম্বর:- সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী এক পুলিশ কর্মী। গতকাল রাত ১.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে সিঙ্গুরের নতুন বাজার এলাকার পুলিশ লাইনে। হুগলী জেলা গ্ৰামীন পুলিশ সুপার আমন দীপ জানিয়েছেন মৃত পুলিশ কর্মীর নাম দিপঙ্কর রজ্ঞিত (৪৪)। বাড়ি মেদিনীপুর জেলার কন্টাইতে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত পুলিশ কর্মী গতকাল রাতে সেন্টি ডিউটি […]










