হুগলী , ১৯ এপ্রিল:- শেওড়াফুলি স্টেশন সংলগ্ন পুরানো বাজার স্থানান্তরিত না করার প্রতিবাদে শেওড়াফুলি কৃষক বাজারের ব্যবসায়ীরা নিয়ন্ত্রিত বাজার চত্তর থেকে মিছিল করে এসে বৈদ্যবাটী চৌমাথায় জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ৩০ মিনিট ধরে চলে জিটি রোড় অবরোধ চলে। প্রসাশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় ব্যবসায়ীরা। পরে প্রসাশনের আশ্বাসে অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা। তাদের দাবি তারা গতবছর লকডাউন থেকেই সেওরাফুলি কৃষক বাজারে সরকারি নিয়মনীতি মেনে, এগ্রিকালচার লাইসেন্স নিয়েই ব্যাবসা করছে। কিছু অসাধু ব্যাবসাদার লাইসেন্স ছাড়াই সরকারকে ধোঁকা দিয়ে ব্যবসা করে যাচ্ছে। এই অবস্থান বিক্ষোভ থেকে তারা জানায় প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয় তবে আগামীদিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবে, আর তার দায়িত্ব পুলিশ প্রশাসনকেই নিতে হবে।
Related Articles
লক্ষীর ভান্ডার প্রকল্পে যাদের এখনো টাকা একাউন্টে ঢোকেনি , তাদের দ্রুত অর্থ সাহায্যের জন্য উদ্যোগী হলো রাজ্য।
কলকাতা, ১৯ অক্টোবর:- ব্যাংকের নথি সংক্রান্ত গোলমাল সহ অন্যান্য কারণের জেরে লক্ষীর ভান্ডার প্রকল্পে যেসব মহিলার একাউন্টে এখনো টাকা ঢোকেনি তারা যাতে দ্রুত ওই প্রকল্পের অর্থ সাহায্য পান রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সোমবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার জেলাশাসক সহ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করে লক্ষীর ভান্ডার প্রকল্পের […]
পামেলা মৃত্যু তদন্তে নয়া মোড় , বর্ধমান থেকে গ্রেপ্তার পামেলার বয়ফ্রেন্ড।
হাওড়া, ১৪ জুলাই:- বালির পামেলার অস্বাভাবিক মৃত্যুর তদন্তে এবার নয়া মোড়। বর্ধমানের গলসি থেকে গ্রেফতার হলো তারই বয়ফ্রেন্ড সানি। এই সানির বিরুদ্ধেই পুলিশের কাছে ব্ল্যাকমেইল করার অভিযোগ তুলেছিল পামেলার পরিবার। বালির জাতীয় স্তরের ক্যারাটে খেলোয়াড় পামেলা অধিকারীর (১৪) রহস্য মৃত্যুতে অবশেষে ঘটনার ১০ দিনের মাথায় গ্রেফতার হলেন শেখ তারুফ ওরফে সানি খান (১৯) নামের ওই […]
বার্সা ছাড়া কী চূড়ান্ত এলএম টেনের ?
স্পোর্টস ডেস্ক , ১৭ আগস্ট:- স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবরের সূত্র অনুযায়ী , বার্সেলোনা যদি নতুন ফুটবলার আনতে পারে , বোর্ডের পুর্ণগঠন এবং পছন্দমতো কোচ না আনতে পারে তাহলে ক্লাব ছাড়বেন মেসি । আগামী বছরের জুনে বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আর্জেন্টিনিয় সুপারস্টার লিওনেল মেসির । তারপর আর বার্সেলোনায় থাকতে চান না তিনি। কয়েকদিন আগেই স্প্যানিশ […]







