কলকাতা , ১৯ এপ্রিল:- করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা করতে মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় আজ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে বৈঠক করেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে রাজ্যপাল আজ তা সরকারের কাছে জানতে চান। তারপরেই রাজভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন মুখ্যসচিব। রাজ্যপালের সঙ্গে তাঁর ৪৫ মিনিট বৈঠক হয়েছে বলে জানা গেছে। বৈঠকে করোনার এই দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে, তা রাজ্যপালকে জানান তিনি। জানা গেছে, মুখ্যসচিব রাজ্যের সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতাল গুলিতে বেডের সংখ্যা বাড়ানো, ডেডিকেটেড চিকিৎসাকেন্দ্র গড়ে তোলার মতো গৃহীত বন্দোবস্ত সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি করোনা টিকা ও ওষুধের অপ্রতুলতার কথা তিনি রাজ্যপালকে জানিয়েছেন বলে জানা গেছে। এই বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতেও মুখ্যসচিব রাজ্যপালকে আর্জি জানিয়েছেন। উল্লেখ্য রাজ্যপাল ট্যুইট করে বলেন, মানবতার এই সংকটের বিরুদ্ধে কেন্দ্র ও রাজ্যকে একযোগে কাজ করতে হবে। এক্ষেত্রে পক্ষপাতিত্বের কোনও সুযোগ নেই।
Related Articles
মানবিক পুলিশ। সুন্দরবনের ফ্রেজারগঞ্জে ঘূর্ণিঝড় ইয়াশ দুর্গতদের পাশে দাঁড়িয়ে ৬০০ পরিবারকে সহায়তা।
হাওড়া, ২১ জুন:- দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবনের ফ্রেজারগঞ্জ এলাকার ঘূর্ণিঝড় ‘ইয়াশ’ এ ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াল হাওড়া সিটি পুলিশ। সোমবার হাওড়া সিটি পুলিশের ‘পাশে আছি’ প্রকল্পের মাধ্যমে মালিপাঁচঘড়া থানার উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল মালিপাঁচঘড়া থানা। ওই এলাকার কয়েকশ দুর্গত পরিবারের হাতে তুলে দেওয়া হল খাবার, জামাকাপড় সহ মোট ১৫টি আইটেম […]
তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের।
উঃ২৪পরগনা , ২১ জুলাই:- উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার ঘোষপাড়া দু’নম্বর গ্রাম সেবা সংঘ স্কুলের সামনে স্থানীয় তৃণমূল নেতা রাজিব সরকারকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ। অল্পের জন্য রক্ষা প্লেন স্থানীয় তৃণমূল নেতা রাজীব সরকার। স্থানীয় সূত্রে জানা যায়, একুশে জুলাই এর উপলক্ষে স্থানীয় কিছু বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করবে, তারই জন্য মঙ্গলবার সন্ধ্যায় […]
উৎপাদনের মাধ্যমে ডিমের চাহিদা পূরণের লক্ষ্যে রাজ্য সরকার।
কলকাতা, ১৬ সেপ্টেম্বর:- ডিম উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন আগামী আর্থিক বছরের মধ্যে আরও ৩৯০ কোটি ডিম উৎপাদনের মাধ্যমে রাজ্যে ডিমের চাহিদা পূরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তিনি জানান রাজ্যে বর্তমানে বছরে ১০৫০ কোটি ডিম উৎপন্ন হয়। যেখানে রাজ্যে ডিমের চাহিদা ১৪৫০ কোটি। বাকি ডিমের যোগান […]









