শিলিগুড়ি , ১৮ এপ্রিল:- রবিবার শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের দ্বারাবক্সে মহানন্দা নদী থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে স্থানীয়রা প্রথমে ওই মহিলার মৃতদেহটি ভেসে থাকতে দেখতে পান। এরপর তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফাঁসিদেওয়া থানার পুলি। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরেই জানা যাবে। যদিও নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
Related Articles
নয় দিনের মাথায় তৃণমূলের যুব সভাপতি বদল হুগলিতে!
হুগলি, ৩০ জুন:- গত ২১শে জুন জেলায় তৃনমূলের সাংগঠনিক বেশকিছু রদবদল করা হয়েছে। তার মধ্যে রয়েছে ছিলো হুগলিও। হুগলির যুব সভাপতি ও সহ-সভাপতি সহ মহিলা তৃণমূলের সভাপতি ও ঘোষণা করা হয় সেদিন। সেদিনই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজেও প্রকাশ হয় সেই তালিকা। সেই তালিকায় যেখা যায় হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি হিসেবে নির্বাচিত […]
দাদা নয় , এবার স্যারের অনুগামী পোস্টারে চাঞ্চল্য সিঙ্গুরে।
হুগলি , ২৮ ডিসেম্বর:- শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর এবার সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছবি সহকারে ফ্লেক্স একাধিক ব্যানার পড়ল সিঙ্গুরের আনন্দনগর গ্রামে। তবে ব্যানারে দাদার অনুগামী বদলে লেখা,” আমরা স্যারের অনুগামী”। সিঙ্গুরের আনন্দনগর গ্ৰাম পঞ্চায়েতের সামনে, আনন্দনগর পার্টি অফিসে এবং রাস্তার ধারে একাধিক ব্যানার লাগিয়েছে রবীনবাবুর অনুগামীরা। বিভিন্ন জায়গায় বিধায়কের ছবি দেওয়া এই ব্যানার […]
ফলহারিণী অমাবস্যাকে কেন্দ্র করে সেজে উঠেছে তারাপীঠ মন্দির।
বীরভূম, ১৬মে :- ফলহারিণী অমাবস্যাকে কেন্দ্র করে সাজো সাজো রব বীরভূমের ঐতিহ্যবাহী শক্তিপীঠ তারাপীঠ মন্দির চত্বরে। মা তারার বিশেষ পূজো উপলক্ষে ইতিমধ্যেই ভক্তদের ঢল নামতে শুরু করেছে। বাংলা জুড়ে তো বটেই, ভিন রাজ্য থেকেও হাজার হাজার পুণ্যার্থী তারাপীঠে পৌঁছচ্ছেন মায়ের দর্শন ও আশীর্বাদ লাভের আশায়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত […]








