হুগলি , ১৬ এপ্রিল:- তপশীলি জাতি ও উপজাতি সম্প্রদায় কে নিয়ে অশালীন মন্তব্যের জেরে আজ সন্ধ্যায় শেওড়াফুলি মন্ডল তপশীলি মোর্চার উদ্যোগে আরামবাগ বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডলের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। পাশাপাশি তৃনমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডলের এই বিতর্কিত মন্তব্য নিয়ে রাজ্য নির্বাচন কমিশন শোকজ নোটিস পাঠিয়েছে। উল্লেখ করা যেতে পারে, গত তৃতীয় দফা নির্বাচন চলাকালীন আরামবাগের আরান্ডিতে গ্রামে বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রার্থী। তখনই তিনি এক বেসরকারি বৈদ্যুতিন সংবাদমাধ্যম কে তপশীলি জাতিদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন।
Related Articles
করোনার হানা এবার স্বাস্থ্য ভবনের অন্দরে।
কলকাতা, ৬ জানুয়ারি:- করোনার হানা এবার স্বাস্থ্য ভবনের অন্দরে। যাদের ওপরে গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা পরিচালনার দ্বায়িত্ব এবার করোনার কবলে পড়েছেন সেই শীর্ষ স্বাস্থ্য কর্তারাই। স্বাস্থ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তাই করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যের করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়। তবে আশার কথা দুজনেরই সংক্রমন মৃদু। তেমন […]
আগামীকাল মাধ্যমিক ও শুক্রবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ।
নবান্ন , ১৪ জুলাই:- চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, মধ্যশিক্ষা পর্ষদ ছাত্র-ছাত্রীদের বিস্তারিত মূল্যায়ন সম্পন্ন করেছে। তাই মাধ্যমিকে মেধাতালিকাও প্রকাশিত হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল চলতি মাসের 17 তারিখে প্রকাশিত হতে পারে বলেও মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন। তবে উচ্চমাধ্যমিকের মেধাতালিকা প্রকাশিত হবে কিনা সে ব্যাপারে […]
মুখ্যমন্ত্রীর নির্দেশে হাওড়াতেও অস্ত্র উদ্ধার অভিযান চলছে। ব্যাঁটরায় অস্ত্র সহ কুখ্যাত দুষ্কৃতি ধৃত।
হাওড়া, ২৬ মার্চ:- মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় অস্ত্র উদ্ধার অভিযান চলছে। হাওড়া পুলিশ কমিশনারেটের জগাছা, দাসনগর ও শিবপুর থানার পর এবার ব্যাঁটরা থানা এলাকা থেকে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। শনিবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়।পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিপিন্দর যাদব ওরফে […]








