কলকাতা, ১৫ এপ্রিল:- ট্রেনের চালক এবং একাধিক গার্ড করোনায় সংক্রমিত হওয়ায় পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের বেশকিছু লোকাল ট্রেন বাতিল করেছে। শিয়ালদার ডিআরএম এসপি সিং জানিয়েছেন ডিভিশনে ইতিমধ্যেই ৩০ জন চালক এবং ১০ জন করোনায় সংক্রমিত হওয়ায় মেইন এবং দক্ষিণ শাখায় মোট পাঁচ জোড়া ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে হাওড়ার ডিআরএম সুমিত নারুলা জানিয়েছেন ডিভিশনের ২৫০ জন গার্ডের মধ্যে ৩১ জনই করোনায় সংক্রমিত হয়েছেন। এছাড়াও তিনজন টিকিট পরীক্ষক করোনার শিকার হয়েছেন। ফলে মেমারি, শেওড়াফুলি, শ্রীরামপুর, পান্ডুয়া,তারকেশ্বর লোকালের মত ১৬ জোড়া ট্রেন বাতিল করতে হয়েছে।
Related Articles
মেগা হেলথ চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত হলো মাহেশে।
তরুণ মুখোপাধ্যায়, ৮ ফেব্রুয়ারি:- শ্রীরামপুর মাহেশের সমাজ সেবামূলক প্রতিষ্ঠান মাহেশ রাধারমন স্মৃতি সংঘর উদ্যোগে রবিবার সকালে স্থানীয় বালিকা বিদ্যামন্দির স্কুলে আয়োজন করা হয় এক মেগা হেলথ চেকআপ ক্যাম্পের। প্রখ্যাত চিকিৎসক ডক্টর কৌস্তুভ ঘোষের উদ্যোগে এই স্বাস্থ্য শিবিরে প্রায় এক হাজারের ও উপর মানুষের চিকিৎসা হয়। জেনারেল ফিজিশিয়ান, থেকে শুরু করে গাইনোকোলজি অর্থোপেডিক, ডেন্টাল, জেনারেল সার্জারির, […]
একই দিনে শাসক শিবিরের দুই ভিন্ন কর্মসূচি হাওড়ায়, রাজনৈতিক মহলে চর্চা
হাওড়া, ২ ডিসেম্বর:- একই দিনে একই সময়ে শাসক দলের দুই ভিন্ন কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে জোর বিতর্ক তৈরি হয়েছে। শনিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে যখন জেলা সদর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঠিক ওই সময়েই দলের যুব সভাপতি কৈলাশ মিশ্রের নেতৃত্বে ১০০ দিনের কর্মীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মহাবীর চক থেকে […]
কেকে নেই বিশ্বাস করতে পারছেন না অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকা হাওড়ার সুদীপ্ত আর শিল্পী।
হাওড়া, ১ জুন:- কেকে যে আর নেই একথা যেন বিশ্বাসই হচ্ছে না মঙ্গলবারের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকা হাওড়ার সুদীপ্ত আর শিল্পী মিত্রের। শিল্পীর কথায়, গতকালই অনুষ্ঠান সঞ্চালনা করতে গিয়ে প্রথম কেকে-র সঙ্গে আলাপ হয়। এখন মনে হচ্ছে এই আলাপটা বোধ হয় না হলেই ভালো হতো। এইরকম একটা দুরন্ত পারফরমেন্সের পর এই ঘটনা ভাবা যায়না। অনুষ্ঠানের […]









