কলকাতা , ১৪ এপ্রিল:- রাজ্যে করোনার টিকাকরণ কর্মসূচিতে গতি আনার লক্ষ্যে আরও পাঁচ লক্ষ ডোজ টিকা আজ রাজ্যে আসছে। ইতিমধ্যেই তিন লক্ষ ডোজ কোভিশিল্ড রাজ্যে এসে পৌঁছেছে।কিছুক্ষণ আগে কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছানোর পর সেগুলিকে বিশেষ পুলিশি নিরাপত্তায় বাগবাজারের সেন্ট্রাল স্টোরে পাঠানো হয়। সেখান থেকে আগামী কাল ও শুক্রবারের মধ্যে তা জেলায় জেলায় বণ্টন করা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। অন্যদিকে আজ রাতের মধ্যেই আরও ২ লক্ষ ডোজ কোভ্যাক্সিনও রাজ্যে আসছে বলে জানা গিয়েছে।
Related Articles
পুলিশের সাথে অভব্য আচরণ। গালিগালাজের পর ঝাঁপিয়ে পড়ে ইউনিফর্ম চেটে দিল এক তরুণী।
কলকাতা,২৫ মার্চ:- পুলিশের সাথে অভব্য আচরণ। গালিগালাজের পর ঝাঁপিয়ে পড়ে ইউনিফর্ম চেটে দিল এক তরুণী। ঘটনাটি ঘটেছে সল্টলেকের পিএনবি মোড়ে। অভিযুক্ত তরুণীর নাম শর্মিষ্ঠা দেবনাথ। বয়স ২৪ বছর।জানা গিয়েছে, লকডাউনের জন্য নাকা চেকিং করছিল পুলিস। তখন একটি অ্যাপ ক্যাবে পিকনিক গার্ডেন এলাকা থেকে ২ জন আসেন। পিএনবি মোড়ের কাছে গাড়িটিকে আটকানো হয়। কোথা থেকে আসছেন, […]
শিশুর পেটের ভেতর থেকে রিমোটের ব্যাটারি অস্ত্রোপচার করে বড় সাফল্য পেল মালদা মেডিকেল কলেজ।
মালদা—তিন বছরের শিশুর পেটের ভেতর থেকে টিভি রিমোটের ব্যাটারি অস্ত্রোপচার করে বার করে চিকিৎসায় বড় সাফল্য পেল মালদা মেডিকেল কলেজ। জানা যায় হবিবপুর থানার বুলবুলচন্ডী কেন্দুয়া এলাকার বাসিন্দা সনোজিত সরকার পেশায় স্কুল শিক্ষক তার তিন বছরের ছেলে অনিক সরকার টিভির রিমোটের ব্যাটারি খেলতে গিয়ে হঠাৎই পেন্সিল ব্যাটারিটি মুখের ভিতর ঢুকিয়ে ফেলে এবং সরাসরি পেটের ভিতরে […]
কৃষ ও কীর্তনের খোঁজে চুঁচুড়া থানায় অবস্থান দুই পরিবারে।
সুদীপ দাস, ১৬ জুলাই:- কৃষ ও কীর্তনের খোঁজে থানায় অবস্থান দুই পরিবারের সহ প্রতিবেশীর। গত ৩০শে জুন থেকে নিখোঁজ ব্যান্ডেলের সাহাগঞ্জ ডানলপ এলাকার দুই বন্ধু কৃষ মিশ্র ও কীর্তন প্রসাদ গুপ্ত। দুজনেই এবছর দুটি বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুল থেকে মাধ্যমিক দিয়েছে। গত ৩০শে জুন স্থানীয় মাঠে খেলার নাম করে বাড়ি থেকে বের হয় দুই বন্ধু। […]









