কলকাতা , ১৪ এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষিতে কলকাতা বিমানবন্দরে চার রাজ্য থেকে আসা যাত্রীদের কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হচ্ছে। মহারাষ্ট্র, কর্নাটক, কেরল ও তেলঙ্গানা থেকে যে যাত্রীরা কলকাতা বিমানবন্দরে নামবেন, তাঁদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামহলক করা হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। সরকারি সূত্রে খবর, মহারাষ্ট্র, কেরল, কর্নাটক ও তেলঙ্গানা থেকে আসা যাত্রীদের বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে। সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে তবেই কলকাতা বিমানবন্দরে নামতে দেওয়া হবে। এক্ষেত্রে র্যাপিড টেস্ট নয়, শুধুমাত্র রিয়েল টাইম আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট দেখানোরই নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থাও থাকবে।
Related Articles
জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে হয়ে গেল দুর্গাপূজার কাঠামো পুজো।
হাওড়া, ৩০ আগস্ট:- সোমবার জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে হয়ে গেল দুর্গাপূজার কাঠামো পুজো। এর মাধ্যমেই শারদোৎসবের সূচনা হল। প্রথাগতভাবে মঠে দুর্গা প্রতিমার কাঠামো পুজোর মধ্যে দিয়েই শারদীয়া উৎসবের প্রস্তুতি শুরু হয়ে থাকে প্রতি বছর। সেই চিরাচরিত রীতি মেনেই এদিন জন্মাষ্টমীর সকালে বেলুড় মঠে দেবী দূর্গার কাঠামো পুজো দিয়ে শুরু হলো এ বছরের দেবীর আবাহন। মঠের […]
টহলরত পুলিশের তৎপরতায় এটিএম লুটে বাঁধা চুঁচুড়ায়।
সুদীপ দাস , ১৩ ডিসেম্বর:- টহলরত পুলিশের তৎপরতায় এটিএম লুটে বাঁধা। তবে পুলিশের নজর এড়িয়ে চম্পট দিলো দুষ্কৃতিরা। শনিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত শরৎসরনী এলাকায়। এদিন রাতে প্রতিদিনকার মত রাস্তায় টহল দিচ্ছিলো পুলিশ। কানাড়া ব্যাঙ্কের শরৎসরনী শাখার নীচে অবস্থিত এটিএমে সেসময় লুটের চেষ্টা চালাচ্ছিলো জনা তিনেক দুষ্কৃতি। পুলিশের সন্দেহ হওয়ায় তড়িঘড়ি […]
জনবহুল এলাকায় চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৯ লক্ষ টাকা ছিনতাই। বাঁকড়ায় চাঞ্চল্য।
হাওড়া, ২৩ আগস্ট:- ওয়াইন শপের টাকা ব্যাঙ্কে জমা দিতে যাওয়ার পথে রাস্তাতেই চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে সেই টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটল। সোমবার বেলা ১১টা নাগাদ হাওড়ার বাঁকড়ার সলপ মোড়ের কাছে ওই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাগে ছিল প্রায় দশ লক্ষ টাকা। রাস্তায় ধস্তাধস্তির সময় একটি এক লক্ষ টাকার নোটের বান্ডিল পড়ে যায়। […]






