সুদীপ দাস , ১৩ এপ্রিল:- কারোর বয়স মাত্র ২৫, কেউবা ৭০, নীল পুজোর দিন এলাকার পুরুষদেরই ভগবান শিব ভেবে মাথা ধুইয়ে দেয় স্থানীয় মহিলারা। হুগলীর ব্যান্ডেল বালিমোড় কালিতলা গৌরাঙ্গ সমিতির গাজন উৎসব এবার ১০৩ বছরে পরলো। প্রত্যেকবছর চৈত্র মাসের শেষ তিনদিন এখানে মহাসমারোহে বিভিন্ন দেবদেবীর আরাধনা হয়। যার শুভারম্ভ ঘটে নীল পুজোর দিন। রীতি মেনে চৈত্র সংক্রান্তিতে এখানে গাজন উৎসব পালিত হয়। গাজনে অংশগ্রহনকারীদের বলা হয় গাজন সন্ন্যাসী। নীল পুজোর দিন এলাকার গাজন সন্ন্যাসীদের শিবজ্ঞানে পুজো করেন এলাকার মহিলারা। অন্যান্য বছর গাজন সন্যাসীদের সংখ্যা ৫০ পার করলেও গত বছর এবং এবছর করোনার জন্য সেই সংখ্যা কমে হয়েছে ২১ জন। গৌরাঙ্গ সমিতির নাট মন্দিরে পুজো দেওয়ার পর মন্দির প্রাঙ্গনে এদিন ২১ জন সন্ন্যাসীকে বসিয়ে গলায় আকন্দ ফুলের মালা পরিয়ে মাথায় জল ঢালেন এলাকার মহিলারা। মহিলাদের বিশ্বাস এদিন এইসমস্ত গাজন সন্ন্যাসীদের মধ্যেই ভোলেবাবা ভর করেন। তাই কোন সন্ন্যাসী বয়সে ছোট হলেও তাঁদের পায়ে হাত দিয়ে আশির্বাদ নেন মহিলারা। দীর্ঘ ১০৩বছর ধরে এই রীতিই এখানে পালিত হয়ে আসছে।
Related Articles
কমিশনের কড়া নজরদারিতে প্রায় ঘটনাবিহীন তৃতীয় দফা,আশাতিত সাফল্যের আশা বিজেপির
কলকাতা , ৬ এপ্রিল:-নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া তৃতীয় দফার ভোটও শান্তিপূর্ণ ভাবেই শেষ হল।ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ভোট ঘিরে বড় কোন অশান্তির খবর মেলেনি। সামান্য যে দুএকটি বিক্ষিপ্ত ঘটনা যেখানে ঘটেছে নজরে আসার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে।তৃতীয় দফার নির্বাচনে সকাল ৭ […]
সিবিআইয়ের দাবিতে এখনও অনড় সালেম খান।
হাওড়া, ১৬ মে:- আনিস মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সওয়াল করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য্য হয় আগামী ৭ জুন। মঙ্গলবার এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে আমতার মৃত ছাত্রনেতা আনিস খানের বাবা সালেম খান বলেন, কোর্ট কি বলছে, রাজ্য কি বলছে জানা নেই। আমি জানি আমাকে একজন বন্দুক দেখিয়ে বাকি ৩ জন […]
দার্জিলিং শহরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মিছিল করেন মমতা।
দার্জিলিং,২২ জানুয়ারি:- বুধবার দার্জিলিং শহরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মিছিলও করেন মমতা। সেখানে ভানু ভক্ত ভবন থেকে চক বাজার পর্যন্ত মিছিলের একেবারে সামনে ছিলেন মমতা। সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা ছাড়াও ছিলের রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। কলকাতায় নাগরিকত্ব আইন বিরোধিতায় মমতাকে হাতে কাঁসর নিতে দেখা গিয়েছে। এদিন দেখা গেল বড় করতাল বাজিয়ে […]







