কলকাতা, ১৩ এপ্রিল:- কলকাতা ও সন্নিহিত এলাকায় ভয়াবহ করোনা গ্রাফ। এমত অবস্থায় পুরসভার সব ওয়ার্ডের পুরো স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার ব্যাবস্থা করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রতিটি বেসরকারি সংস্থাকে নিজ উদ্যোগে সংস্থার কর্মীদের ভ্যাকসিন দেওয়ার ছাড়পত্র দেওয়া হল। বহুতল আবাসন চাইলে তারাও স্থানীয় হাসপাতালে সঙ্গে যোগাযোগ করে আবাসনে কেমন করে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে পারে। রাজ্য জুড়ে করোনার সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় আজ দুপুর থেকে দফায় দফায় বৈঠক করেন মুখ্যসচিব আলাপন ব্যানার্জি। এই বৈঠকে ভ্যাকসিন দেওয়া নিয়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। আগামী ১৬ তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। যে সমস্ত জেলায় পঞ্চম এবং ষষ্ঠ দফায় নির্বাচন হবে সেই সব জেলার প্রশাসনের কর্তাদের সঙ্গে তিনি ভার্চুয়াল বৈঠক করবেন। এছাড়াও বেশ কয়েকটি কেন্দ্রীয় সংস্থা, বেসরকারি শিল্প সংস্থা প্রতিনিধিরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সব বনিক সভার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মুখ্যসচিব ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব এইচকে দ্বিবেদী, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগন এবং ডিজি পি নীরজ নয়ন এবং রাজ্য সরকারের অন্যান্য আধিকারিকরা।
Related Articles
নিষিদ্ধ বাজি বিক্রির বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ১৬।
হাওড়া, ৩ নভেম্বর:- পরিবেশবান্ধব আতশবাজি অর্থাৎ গ্রীন ক্রাকার্স ছাড়া কালীপুজো, দীপাবলি, ছটপুজোয় পোড়ানো যাবে না অন্য কোনও ধরনের আতশবাজি। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এই নির্দেশ আদালতের। কিন্তু তা সত্ত্বেও এখনও কোথাও কোথাও বেআইনিভাবে নিষিদ্ধ আতশবাজি বিক্রি চলছে বলে অভিযোগ। হাওড়ার বিভিন্ন স্থানে এই বেআইনি বাজি বিক্রির বিরুদ্ধে কালিপুজোর আগে থেকেই হাওড়া সিটি পুলিশ বিশেষ […]
কোন্নগরে আক্রান্ত বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্যকে দেখতে শুভেন্দু অধিকারী।
হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- উত্তরপাড়ায় শুভেন্দু অধিকারীর কনভয় আটকে গো ব্যাক স্লোগান কালো পতাকা নিয়ে বিক্ষোভ তৃণমূলের। ভোটের আগের রাতে আক্রান্ত হন কোন্নগরের বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য। তিনি হিন্দমোটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পরেন বিরোধী দলনেতা। পুলিশ বিক্ষোভ হটিয়ে তাকে বের করে দেয়। শুভেন্দু বলেন, রোজই এরকম করে, দশটা বিশটা […]
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য হাওড়ার নিশ্চিন্দায়।
হাওড়া, ৯ নভেম্বর:- এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল হাওড়ার বালির নিশ্চিন্দা ষষ্ঠীতলার সাঁপুইপাড়া এলাকায়। শ্বশুরবাড়ির দাবি, ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মৃতার বাপের বাড়ির অভিযোগ, এদিন তাঁদের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা এসে দেখেন গৃহবধূ স্মৃতিলেখা রায়চৌধুরীকে (২১) বিছানায় শুইয়ে রাখা হয়েছে। গলার দাগ দেখে তাঁদের সন্দেহ হয়। মৃতার পরিবার […]









