কলকাতা , ১৩ এপ্রিল:- নির্বাচন কমিশনের জারি করা নিষেধাজ্ঞার সময়সীমা পার হওয়ার পর আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাথাভাঙ্গা যাচ্ছেন। সেখানে হাসপাতালে গিয়ে তিনি ভোটের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে জখম আহতদের দেখতে যাবেন বল তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য গত শনিবার রাজ্যের চতুর্থ দফার ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যু হয়। বেশ কয়েকজন আহত হন। তৃণমূল কংগ্রেস নেত্রী পরদিন শীতলকুচিতে গিয়ে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা ঘোষনা করলেও নির্বাচন কমিশন পরবর্তী ৭২ ঘণ্টা রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের শীতলকুচি যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করায় মুখ্যমন্ত্রীকে সফর স্থগিত রাখতে হয়। কমিশনের বেঁধে দেওয়া ৭২ ঘণ্টার সময় সীমা আজ রাতেই শেষ হচ্ছে।
Related Articles
রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ হাওড়ায়।
হাওড়া, ১১ সেপ্টেম্বর:- রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ এবার হাওড়ায়। হাওড়া ময়দানে রাস্তায় বসে ইটের উনুন বানিয়ে তেলের পরিবর্তে জল দিয়ে প্রতীকী রান্না করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের সোস্যাল মিডিয়া টিমের কর্মীরা। এভাবেই শনিবার ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ হয় হাওড়া ময়দানে। এদিন তৃণমূল কংগ্রেস সোস্যাল মিডিয়ার টিমের পক্ষ থেকে টুসু হাজরার নেতৃত্বে […]
হাওড়াতেও সাড়ম্বরে শুরু হয়েছে বাজি মেলা।
হাওড়া, ২৭ অক্টোবর:- হাওড়ার চ্যাটার্জিপাড়ায় ব্যাঁটরা সম্মিলনী ময়দানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী হাওড়া বাজি মেলা। কালী পুজো এবং দীপাবলীর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই বাজি মেলার শুভ উদ্বোধন হয়। আতশবাজি বিক্রেতারা জানান, বাজি মেলায় এবার বিক্রিবাট্টা ভালোই। মানুষ বাজি কিনতে আসছেন। চাহিদাও রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রথমদিন সমস্যা হলেও শনিবার থেকে ক্রেতাদের ভীড় হচ্ছে। অন্যদিকে ক্রেতারা […]
সিঙ্গুরে খুনের ঘটনায় গ্রেপ্তার এক , খুনে ব্যবহৃত অস্ত্রের খোঁজে আনা হলো পুলিশ কুকুর।
হুগলি, ৩ ডিসেম্বর:- সিঙ্গুরের একই পরিবারের চারজনের খুনের ঘটনায় নয়া মোড়। মূল অভিযুক্ত যোগেশ প্যাটেলের খোঁজে পুলিশ। গ্রেপ্তার যোগেশের ভাই দীপক প্যাটেল। খুনে ব্যবহৃত অস্ত্রের খোঁজ চালাচ্ছে। সিঙ্গুরের নান্দায় একই পরিবারের চারজনকে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে তাদেরই নিকট আত্মীয় যোগেশের বিরুদ্ধে। ধৃত দীপক প্যাটেল ঘটনায় মূল অভিযুক্ত যোগেশ প্যাটেলের ছোটো ভাই। নান্দায় দীনেশ প্যাটেলের কাঠ […]









