সুদীপ দাস , ১২ এপ্রিল:- পুকুর পারে ফেলে যাওয়া বোমা ফেটে জখম এক বিদ্যুৎ দপ্তরের কর্মী। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে মগরা থানার বড় খেজুরিয়া এলাকায়। এদিন ওই এলাকায় ইলেকট্রিক পোল বসানোর কাজ করছিলো বিদ্যুৎ দপ্তরের ৯জন কর্মী। তাঁদের মধ্যে থেকেই গোবিন্দ মালিক(৩৬) কিছুটি দূরে রাখা গাড়ি থেকে শাবল আনতে যায়। শাবল মাটিতে পরে থাকা আবর্জনায় স্পর্শ হতেই বিকট শব্দ হয়। এরপরই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরেন গোবিন্দ। তরিঘড়ি বাকি কর্মীরা তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসে। গোবিন্দর দুই হাত ও বাঁ পা গুরুতর জখম হয়েছে। গোবিন্দর বাড়ি বলাগর থানার জিরাটের মুন্ডখালি এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে মগরা থানার পুলিশ।
Related Articles
ফেরিঘাটে যাত্রী পারাপারের নেই কোন সুরক্ষা আতঙ্কে নিয়ে পারাপার সাধারণ মানুষের ।
বাঁকুড়া, ১৮ আগস্ট:- দীর্ঘদিন ধরেই আতঙ্ক নিয়ে নদী পারাপার করতে হচ্ছে হাজার হাজার সাধারণ মানুষদের । কিন্তু তারপরেও যাত্রী সুরক্ষার ব্যাপারে কোনরকম নজর নেই প্রশাসন থেকে শুরু করে নৌকা কর্তৃপক্ষ কারোরি এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় । এ ছবি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার দ্বারিকা পঞ্চায়েতের অন্তর্গত দমদমার ঘাটে । যেখানে দেখা যাচ্ছে করোনা আবহের […]
চন্দননগর উৎসব কমিটির তিন লাখ , শংসাপত্র হাতে আসতে এখনও বাকি তিন , এভারেস্ট জয়ী পিয়ালীর।
সুদীপ দাস, ২৪ জুন:- এভারেস্ট জয়ী পিয়ালীকে ৩লাখ টাকা দিয়ে সহযোগীতা করল চন্দননগর উৎসব কমিটি। শুক্রবার চন্দননগর জ্যোতিরিন্দ্র নাথ সভাগৃহে পিয়ালীকে সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানেই চন্দননগরের কাঁটা পুকুরের বাসিন্দা সদ্য এভারেস্ট জয়ী পিয়ালী বসাকের হাতে ৩লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগরের মহানাগরিক তথা চন্দননগর উৎসব […]
বেহালা কান্ডের পর স্কুলে স্কুলে ট্রাফিক সচেতনতা চন্দননগর কমিশনারেটের।
হুগলি,৭ আগস্ট:- বেহালা কান্ডের পর তৎপর প্রশাসনের ট্রাফিক শাখা, দুদিনে আটজনের অ্যাক্সিডেন্টে মৃত্যু, তাই চন্দনগর কমিশনারের ট্রাফিক শাখার পক্ষ থেকে, স্কুলে স্কুলে ট্রাফিক সচেতনামূলক অনুষ্ঠান করা হচ্ছে, আজ একেবারে জি টি রোড সংলগ্ন অনুকুল স্কুলে ট্রাফিক ইনচার্জ মানদাতা সাউয়ের উদ্যোগে অত্যাধুনিক ভিডিওগ্রাফির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সচেতন করা হলো, যেহেতু এই স্কুল একেবারে জিডি রোড সংলগ্ন, এবং […]








