ব্যারাকপুর , ১২ এপ্রিল:- ফের রাতের অন্ধকারে ভাটপাড়ায় বোমাবাজিতে আতঙ্ক ছড়াল। রবিবার রাতে ভাটপাড়ার ১ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া রোডের ওপর কুলিডিপো মোড়ে বোমাবাজি করে দুষ্কৃতীরা। জানা গেছে রবিবার রাত ১২-১০ নাগাদ বিজেপির নির্বাচনী ক্যাম্পের সামনে ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। স্থানীয় বিজেপি নেতা রাকেশ সিংয়ের অভিযোগ,ওই দিন রাত পৌনে বারোটা পর্যন্ত দলীয় কর্মীরা ক্যাম্প অফিসে ছিলেন। তারপর যে যার বাড়ি চলে যায়। তারপরই রাত বারোটা নাগাদ ক্যাম্প অফিসের সামনে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তার দাবি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতেই এই ধরনের বোমাবাজি করা হয়েছে। যাতে ভোটের দিন ভোটাররা ভোট দিতে বাইরে বের হতে না পারে। এদিন ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবি তুললেন বিজেপি নেতা রাকেশ সিং। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি এই ঘটনা বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল।
Related Articles
আঞ্চলিক দল হিসাবে তৃণমূলকে ঘোষণা প্রসঙ্গে আইনের দ্বারস্থ নেওয়া হবে, জানালেন শশী পাঁজা।
হাওড়া , ১১ এপ্রিল:- বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সোনামুখী থানার আইসি’কে প্রকাশ্য হুমকি দেওয়ার সমালোচনা করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী ড: শশী পাঁজা। মঙ্গলবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে তিনি এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, উনি এক সময় মাথা কামিয়ে বলেছিলেন যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে পারেন […]
বিনা পারিশ্রমিকে সাত বছরের লড়াই চালিয়েছেন নির্ভয়ার মহিলা আইনজীবী ! চার অপরাধীর ফাঁসির পর টুইটারে অভিনন্দনের ঝড়।
প্রদীপ সাঁতরা , ২০ মার্চ :- সাতবছর ধরে লড়াই। তাও আবার বিনা পারিশ্রমিকে। শেষমেশ নির্ভয়ার চার ধর্ষককে ফাঁসিকাঠে ঝুলিয়েই দিলেন সীমা কুশওয়াহা। কে এই সীমা কুশওয়াহা ? ইনি সেই মহিলা আইনজীবী যিনি গত সাত বছর ধরে ন্যায়বিচারের জন্যে আদালতে যুক্তিতর্কের লড়াই করেছেন। ইনি সেই আইনজীবী যিনি নিজের পেশার খাতিরে নয়, দীর্ঘদিন এই মামলা লড়েছেন […]
রাজ্যের ফুটবলের উন্নতিকল্পে আক্যাডেমি তৈরি করবে লা লিগা।
কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- রাজ্যের ফুটবলের উন্নতিকল্পে লা লিগা রাজ্যে একটি অ্যাকাডেমি তৈরি করবে। এজন্য আজ রাজ্য সরকারের সঙ্গে লা লিগার একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্পেনের মাদ্রিদে আজ ইউরোপের অন্যতম ফুটবল লিগ লা লিগার সভাপতি জাভিয়ের তেভাসের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, ভারত তথা বাংলার ফুটবলের উন্নতির জন্য একটি […]








