ব্যারাকপুরঃ, ১১ এপ্রিল:- দোরগোড়ায় নির্বাচন কড়া নাড়ছে। কিন্তু ফের নির্বাচনের প্রাক্কালে ভাটপাড়ার মাদ্রালের জয়চন্ডিতলার একটি ক্লাবের ভেতর থেকে প্রচুর কৌটো বোমা, বোমা তৈরির মশলা ও সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। এলাকাটি ভাটপাড়া থানার অন্তর্গত হলেও জগদ্দল বিধানসভার অধিনস্থ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ মাদ্রালের চণ্ডীতলা এলাকার ওই ক্লাবটিতে হানা দেয়। ওই ক্লাবটিতে হানা দিয়ে পুলিশ প্রচুর পরিমাণে কৌটো বোমা,বোমা তৈরির মশলা,গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। এদিকে ভোটের মুখে ফের ভাটপাড়া এলাকায় বোমা,গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যদিও এতগুলো বোম-গুলি কে বা কারা ওই ক্লাবের ভেতর মজুত করে রেখেছিল তা তদন্তকারীরা খতিয়ে দেখছে। যদিও বোম-গুলি মজুতের ঘটনায় জড়িত সন্দেহে এলাকার কুখ্যাত দুষ্কৃতী অঙ্কিত সাউ,লক্ষন দেবনাথ সহ বেশে কয়েকজন সন্দেহ ভাজনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। তবে আগামী ২২ শে এপ্রিল বিধানসভা কেন্দ্রের নির্বাচনের আগে বড়সড় সাফল্য পেল স্থানীয় প্রশাসন।
Related Articles
জলমগ্ন এলাকা, জলের মধ্যে দিয়েই স্কুলের পথে খুদে পড়ুয়ারা।
হুগলি, ৪ সেপ্টেম্বর:- দীর্ঘদিন ধরেই চুঁচুড়ার লেলিন পল্লী ও সুভাষ নগর এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। এই দুই এলাকাতেই রয়েছে ৫৪ ও ৫৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র।দুটি অঙ্গনাওয়াড়ি কেন্দ্রের সামনেই এখন জল জমে রয়েছে।বাধ্য হয়েই ছোট ছোট স্কুল পড়ুয়াদের সেই জলের মধ্যে দিয়েই যাতায়াত করতে হচ্ছে। এলাকার সমস্ত নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। কোনভাবেই জল নামছে না […]
ফের দিল্লি অভিযানের ডাক মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৩ নভেম্বর:- রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিয়োগ তুলে ফের দিল্লি অভিযানের ডাক দিলেন মমতা । বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের বিশেষ অধিবেশনে অংশ নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী জানান, সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন তিনি নিজে দিল্লি গিয়ে আন্দোলন কর্মসূচিতে সামিল হবেন। দলীয় সাংসদ, বিধায়কদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে একশো দিনের কাজের টাকার […]
হাওড়াতেও খুলল স্কুল , খুশি পড়ুয়ারা।
হাওড়া, ১৬ ফেব্রুয়ারি:- হাওড়াতেও খুলেছে প্রাথমিক স্কুল। দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে খুশি পড়ুয়ারাও। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই বুধবার সকাল থেকে খুললো রাজ্যের সব প্রাথমিক স্কুল। হাওড়াতে আজ সকাল থেকে সমস্ত প্রাথমিক স্কুল খুলেছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবকরা। দীর্ঘদিন কোভিড পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকার পর আজকে স্কুল খোলা ছাত্র-ছাত্রীরাও […]









