হাওড়া , ১১ এপ্রিল:- টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেওয়া হল হাওড়া ঘুসুড়ির শ্রীহনুমান জুটমিলে। এর জেরে কর্মহীন হয়ে পড়লেন মিলের প্রায় আড়াই হাজার শ্রমিক। রবিবার সকালে মিলে এসে ওই নোটিশ দেখেন শ্রমিকরা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। মিল খোলার দাবিতে মিলের গেটের সামনে এদিন বিক্ষোভ দেখায় শ্রমিকরা। শনিবার হাওড়ায় ভোটপর্ব মিটতেই কেন রবিবার সকালে নোটিশ দিয়ে মিল বন্ধ করে দেওয়া হলো এই নিয়ে সরব হয়েছে মিলের তৃণমূল ট্রেড ইউনিয়ন সহ অন্যান্যরা। পাটের জোগান থেকে শুরু করে উৎপাদন সবই স্বাভাবিক বলে শ্রমিকদের দাবি। কিন্তু তা সত্বেও মিল বন্ধ করে দেওয়া হলো কোন যুক্তিতে সেই নিয়েও প্রশ্ন তুলেছেন কাজ হারানো শ্রমিকরা। তাঁদের অভিযোগ মালিকের আরও দুটি মিল রয়েছে। কিন্তু শুধু এই মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন থেকে জানানো হয় ইচ্ছা করেই মালিকপক্ষ চালু লাভজনক মিলটি বন্ধ করে দিয়েছে। শ্রীহনুমান জুটমিলে প্রোডাকশন ভালোই হতো। কাঁচা মালের অভাব দেখিয়ে মালিকপক্ষ মিল বন্ধ করে দিয়েছে।
Related Articles
কয়েক’শ কোটি টাকা ক্ষতির মুখে চাষীরা ফসল নষ্ট হওয়ায় বাজারে সব্জির দাম বাড়ার আশঙ্কা।
হুগলি,২২ মে:- আমফান সুপার সাইক্লোনে ব্যাপক ক্ষতি হল হুগলি জেলার চাষে।ধান ,তিল,বাদাম ,পাট ছাড়াও পটল, ঝিঙে ,চিচিঙ্গা, বরবটির মত মাচার সব্জি,পেঁপে ,আম,লিচু ,কলা সব ধরনের ফসলেই অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি দপ্তর।প্রচন্ড গতিতে ঝড়ের সঙ্গে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় জমিতে জল দাঁড়িয়ে রয়েছে। এখনো মোট ক্ষয়ক্ষতির হিসাব হয়নি। তবে কৃষি আধিকারীকরা জানিয়েছেন কয়েক’শ কোটি […]
স্বাস্থ্যসাথী কার্ডে ফের রুগী ফেরানোর অভিযোগ বেসরকারি হসপিটালের বিরুদ্ধে।
হুগলি , ২৩ এপ্রিল:- স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দেয়ার অভিযোগ উঠল আরামবাগে বেসরকারি নার্সিংহোমে বিরুদ্ধে। আরামবাগ মহকুমা শাসকের কাছে দ্বারস্থ পরিবার। পরিবার সূত্রে জানা গেছে আরমবাগের জয়রামপুরের বাসিন্দা নিরাপদ মালিক নাম ওই অসুস্থ ব্যক্তির।বুধবার রাতে নিরাপদ বাবুর হঠাৎই বেনস্টক হয়, তারপরই পরিবারের লোকজন একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন।বেসরকারি নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড দেখাতে ফিরিয়ে দিয়ে বলে এই […]
লকডাউনে একসাথে ১৫টি পরিবার অনাহার অর্ধাহারে আমবাগানে বন্দী মালদার রায়পুর এলাকায়।
মালদা,১১ এপ্রিল:- লকডাউনে একসাথে ১৫টি পরিবার অনাহার অর্ধাহারে আমবাগানে বন্দী। শিশু মহিলাসহ প্রায় ৭৫ জন রয়েছেন তাঁরা। মালদা জেলার পুরাতন মালদার রায়পুর গ্রামের এক আমবাগানে রয়েছেন সকলে।জুটছে না খাবার। গ্রামের বাসিন্দারা মাঝে মধ্যে যে খাবার দিচ্ছে তা থেকেই দিন গুজরান করতে হচ্ছে তাঁদের। ২৪ পরগনার আমডাঙার বাসিন্দা এই ১৫ পরিবারের সকলে রাজ্যের বিভিন্ন এলাকায় […]








