কলকাতা , ১০ এপ্রিল:- কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে ভোট দিতে যাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের কাছে তার বক্তব্যের ব্যাখ্যা জমা দিয়েছেন। আজ কমিশনকে লেখা এক চিঠিতে তিনি বলেছেন ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া হলে গণতান্ত্রিক উপায়ে ভোটারদের বা বিশেষ করে মহিলাদের ঘেরাও করার কথা বলেছেন। ঘেরাও প্রতিবাদের একটা গণতান্ত্রিক মাধ্যম বলে তিনি উল্লেখ করেছেন। ঘেরাও মানে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরার কথা বলা হয়নি বলে তিনি জানিয়েছেন। বরং আলাপ-আলোচনার ভিত্তিতে তা মিটিয়ে নেওয়ার কথা বলেছেন বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন। গণতন্ত্র ও সংবিধানের পবিত্রতা রক্ষা করাই তার বক্তব্যের উদ্দেশ্য বলে তৃণমূল নেত্রী জানিয়েছেন। এই নিয়ে তিনি কোন আদর্শ আচরণবিধি ভঙ্গ করেননি বলে দাবি করেছেন। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের উস্কানি দেওয়ার কোন চেষ্টাও তিনি করেননি বলে চিঠিতে উল্লেখ করেছেন।
Related Articles
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর লক্ষাধিক টাকা লুট লিলুয়ায়।
হাওড়া, ২৯ অক্টোবর:- লিলুয়ার বামুনগাছি রোডে জনবহুল এলাকায় এক পাইকারি মুদি ব্যবসায়ীর লক্ষাধিক টাকা লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ওই ঘটনা ঘটে। ওই ব্যবসায়ী যখন ব্যবসা শেষ করে দোকান বন্ধের পর পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সেই সময় আচমকাই পিছন থেকে হেলমেট ঢাকা অবস্থায় দুই দুষ্কৃতি এসে তাঁর হাতের টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে […]
বিধানসভার অধিবেশন কক্ষে আসন বিন্যাস বদল করা হলো।
কলকাতা, ১ সেপ্টেম্বর:- বিধানসভার অধিবেশন কক্ষে আসন বিন্যাস বদল করা হল। নতুন মন্ত্রীদের জন্য জায়গা করা হচ্ছে মন্ত্রীদের জন্য নির্ধারিত ট্রেজারি বেঞ্চে। আবার ট্রেজারি বেঞ্চের প্রাক্তনীদের জন্য নতুন জায়গা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। তবে আপাতত শূন্যই থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের আসনটি। সেপ্টেম্বরে বিধানসভার আসন্ন স্বল্পকালীন অধিবেশন ওই আসনে কাউকে বসতে দেওয়া হবে না বলে […]
তৃণমূলের কপাল ভালো যে ঘটনার সময় আমি ওখানে ছিলাম না – অর্জুন সিংহ।
ব্যারাকপুর , ১ এপ্রিল:- তৃণমূলের কপাল ভালো যে ঘটনার সময় আমি ছিলাম না। বৃহস্পতিবার পুত্র পবন সিংয়ের সঙ্গে শোভাযাত্রা সহকারে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসে এমটাই মন্তব্য করলেন সাংসদ অর্জুন সিং। বুধবার প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে এসে শুভ্রাংশু রায়ের ওপর হামলা প্রসঙ্গে এদিন সাংসদ অর্জুন হুশিয়ারি শুরে বলেন,তৃণমূলের কপাল ভালো ছিল যে ঘটনার সময় আমি […]








