শীতলকুঁচি , ১০ এপ্রিল:-কলঙ্কিত হল উত্তরবঙ্গ, ভোটের সময় গন্ডগোল, বোমাবাজির ঘটনা মধ্য থেকে দক্ষিণবঙ্গে ঘটেছে যুগের পর যুগ । এই মস্তানরাজ্ উত্তরবঙ্গে থাকলেও খুন খারাপি বা মারপিটের ঘটনা প্রায় হয় না । সেখানে নক্সাল আন্দোলনে হয়তো অনেক প্রাণ গিয়েছিলো কিন্তু তাও ১৯৭২ পরে শান্তিপূর্ণ ভোটই হয়েছে চিরকাল। হয়তো বাম জমানায় ভোট কারচুপির ঘটনা সামনে আসলেও প্রাণ যাওয়ার ঘটনা ঘটে নি । এবারের ভোট টেনশনে ভরা। তারই ঘটনা ঘটলো কোচবিহারের শীতলকুঁচিতে । সকাল থেকেই উত্তপ্ত এই অঞ্চল। বিগত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে সুবিধাজনক অবস্থায় ছিল তৃণমূল তা সত্বেও সকাল থেকে এই অঞ্চল উত্তপ্ত এবং ভোট দিতে গিয়ে খুন হল ১৮ বছরের তরুণ আনন্দ বর্মন। বিজেপির দাবি তৃণমূল গুন্ডার হাতে মৃত্যু হয়েছে । তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায় সি এন পোর্টাল কে জানালেন যে সেন্ট্রাল ফোর্স গুলি করে তিন জনকে খুন করেছে।তদন্ত চলেছে ।
Related Articles
তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রচপাল সিং প্রয়ানে শোকের ছায়া এলাকায়।
তারকেশ্বর, ৮ জুলাই:- রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হুগলির তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রচপাল সিং প্রয়ানে শোকের ছায়া এলাকায়। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭৮ বছর। জানা গিয়েছে, কলকাতায় তার নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেন এবং মৃত রচপাল সিংয়ের পরিবারের সদস্যদের সমবেদনা জানান ও পাশে থাকার বার্তা দেন। রচপাল […]
আগামী ৬ই সেপ্টেম্বর সব গ্রন্থাগার খোলার নির্দেশ রাজ্যের।
কলকাতা, ৪ সেপ্টেম্বর:- জনসাধারণের কাছে গ্রন্থাগার পরিষেবা পৌঁছে দিতে আগামী সোমবার ৬সেপ্টেম্বর থেকে জেলায় সমস্ত সরকারি ও সরকার পোষিত সাধারণ গ্রন্থাগারগুলি খোলার নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড বিধি মেনে সপ্তাহে তিনদিন সোম, বুধ, ও শুক্রবার লাইব্রেরী খোলা রাখতে হবে। সম্প্রতি গ্রন্থাগার মন্ত্রী সিদিকুল্লা চৌধুরীর পৌরোহিত্য আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই দপ্তর থেকে এই মর্মে […]
ঘূর্ণিঝড়ের ক্ষতির কথা বিবেচনা করে কৃষকদের জন্য ক্ষতিপূরণের ব্যাবস্থা করলো রাজ্য সরকার।
কলকাতা, ২৫ মে:- ঘূর্ণিঝড়ে সম্ভাব্য ক্ষয় ক্ষতি কথা বিবেচনা করে কৃষকদের জন্য ক্ষতিপূরণের ব্যাবস্থা করছে রাজ্য সরকার। সোমবার কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নবান্নে জানান ক্ষতিপূরণ দেওয়া হবে বিভিন্ন স্তরে। বহু ফসলী জমির জন্য পার হেক্টর ঠিক হয়েছে দেওয়া হবে ১৩ হাজার ৫০০ টাকা। এক ফসলি জমি র জন্য পার হেক্টর দেওয়া হবে ৬ হাজার ৮০০ […]









