হাওড়া , ১০ এপ্রিল:-শনিবার সকালে মধ্য হাওড়ার একটি বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী অরূপ রায়। সাধারণ মানুষের সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটদান করেন তিনি। কোভিড বিধি মেনে তাঁর হাতে হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার দেওয়া হয়। থার্মাল স্ক্রিনিং করা হয়। ভোট দিয়ে বেরিয়ে অরূপ রায় বলেন, এখন পর্যন্ত হাওড়ায় শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে। উত্তর হাওড়া ও বালিতে বিক্ষিপ্ত গন্ডগোল প্রসঙ্গে অরূপ রায় বলেন, গন্ডগোল হলে পুলিশ ব্যবস্থা নেবে।
Related Articles
সাতসকালেই ডানকুনিতে পথদুর্ঘটনায় মৃত- ৩ , আহত- ৪।
হুগলি, ১৬ সেপ্টেম্বর:- সাতসকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের, আহত আরও ৪। ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনি থানার অন্তর্গত মোল্লাবেড় দিল্লি রোডে। কলকাতা থেকে বর্ধমান মুখী দ্রুতগতিতে আসা একটি ছোট হাতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই ঢুকে যায় জনবহুল একটি চায়ের দোকানে। সেই সময় নামাজ সেরে মানুষজন চা খাচ্ছিলেন সেই দোকানে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের, […]
ফের আগুন হাওড়ায়, ভস্মীভূত প্লাস্টিক কারখানা।
হাওড়া, ১০ এপ্রিল:- রবিবার রাতে হাওড়ার ১৬নং জাতীয় সড়কের ধারে বাগনানের চন্দ্রপুরে একটি প্লাস্টিক কারখানা আগুনে ভস্মীভূত হয়েছিল। সেই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ায়। এবার হাওড়ার ঘুসুড়ি নস্করপাড়ায় একটি প্লাস্টিকের সরঞ্জাম তৈরির কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। ঘনজনবসতি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজে দমকল কর্মীদের বেগ পেতে […]
আন্তর্জাতিক নারী দিবসে দেবীর অকাল বোধন, মমতাকে মুখ্যমন্ত্রী করার প্রার্থনা কন্যাশ্রী-রূপশ্রীদের !
সুদীপ দাস , ৮ মার্চ:- বর্তমান ভারতবর্ষে একমাত্র বিদায়ী মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক নারী দিবসে ৩য় বারের জন্য সেই মহিলাকেই মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চেয়ে দেবী দূর্গার আরাধনা করলেন চুঁচুড়ার ৭নম্বর ওয়ার্ডে কাপাসডাঙ্গা এলাকার মহিলারা। এদের মধ্যে কেউ কন্যাশ্রী, কেউ রূপশ্রী, কারোর বা স্কুল যেতে ভরসা সবুজ সাথীর সাইকেল। কেউ আবার গৃহবধু তো স্বামীকে হারিয়ে […]








