হাওড়া , ৯ এপ্রিল:-প্রচার সেরে দলীয় অফিসে ফেরার পথে বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন দক্ষিণ হাওড়ার বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। তিনি যখন আন্দুল রোড ধরে গাড়ি নিয়ে পার্টি অফিসে যাচ্ছিলেন সেই সময় কিছু দুষ্কৃতী তার গাড়ি ঘিরে ধরে হামলা চালায় বলে অভিযোগ । রন্তিদেববাবু রক্ষা পেলেও তার গাড়ির কাচ ভেঙে যায়। যারা এই ঘটনায় যুক্ত তারা খেলা হবে বলে স্লোগান দিচ্ছিল বলে রন্তিদেববাবু অভিযোগ করেন। থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ ২ জনকে আটক করেছে বলে জানা গেছে। বিজেপির তরফ থেকে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। যদিও তৃণমূল হাওড়া সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য্য দাবি করেছেন খেলা হবে শ্লোগান দেওয়া মানেই তৃণমূল এই ঘটনায় যুক্ত এমন অভিযোগ তোলা ঠিক নয়। সব দলই এখন ওই শ্লোগান দিচ্ছে। প্রধানমন্ত্রী প্রচারে এসেও ওই শ্লোগান দিচ্ছেন। বিজেপি এখন তৃণমূল আতঙ্কে ভুগছে। তৃণমূলের এমন দুর্দিন আসেনি যে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা চালাবে। এই ঘটনা বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফল। বিজেপি হারার ভয়ে এই ধরনের অপপ্রচার করছে।
Related Articles
শিক্ষা দপ্তরের উদ্যোগে সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে স্টুডেন্ট উইক।
কলকাতা, ১ জানুয়ারি:- রাজ্য শিক্ষা দফতরের উদ্যোগে সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে স্টুডেন্টস উইক। ২ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত রাজ্যের সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে এই বিশেষ সপ্তাহ। স্কুল-কলেজে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে স্টুডেন্টস উইক পালনের গাইডলাইন। প্রতিষ্ঠানগুলিও বেশ উৎসাহিত বিষয়টি নিয়ে। কলকাতায় নিউ আলিপুর কলেজ এবং হীরালাল মজুমদার […]
বিজেপির মিছিলে নাকাল স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রীরা।
হুগলী,১০ জানুয়ারি:- শ্রীরামপুর থেকে শেওড়াফুলি পর্যন্ত অভিনন্দন যাত্রা শেষে ফাঁড়ি মোরে জিটি রোড বন্ধ করে গাড়ির উপরই সভা করেন দিলীপ মুকুল রায়রা। তীব্র যানজটে আটকে পড়েন বহু মানুষ। বিশেষ করে নাকাল হয় স্কুল ফেরৎ ছাত্রছাত্রীরা। মানুষের অসুবিধা করে কেন সভা? এ প্রশ্নে শ্রীরামপুরের বিজেপি সভাপতি শ্যামল বোসের জবাব,পুলিশ মঞ্চ বেঁধে সভা করার অনুমতি দেয়নি।তাই রাস্তায় […]
ভ্যালেন্টাইন্স-ডে তে অভিনব কর্মসূচি মগরা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের।
প্রদীপ বসু, ১৪ ফেব্রুয়ারি:- ভ্যালেন্টাইন্স ডে তে এক অভিনব কর্মসূচি গ্রহণ করল মগরা ওয়েলফেয়ায়ার অর্গানাইজেশন এর সদ্যস্য সদস্যারা। মগরা গজঘন্টা প্রাইমারি স্কুলে থ্যালাসেমিয়া শিশুদের হাতে পুষ্প স্তবক দিতে তাদের সন্মান জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করল তারা। সকাল সকাল অভিভাবকদের সঙ্গে দূর দুরান্ত থেকে এসেছিল থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা। প্রথমে জাতীয় সংগীত তারপর ফুল স্তবক দিয়ে শুভেচ্ছা […]










