হাওড়া , ৮ এপ্রিল:-রাজীব বন্দ্যোপাধ্যায়ের মিছিল শেষে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীরা আক্রান্ত হলেন বলে অভিযোগ উঠল। এই নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় বাঁকড়া কবরপাড়া এলাকায়। গাড়ি ও বিজেপি কর্মীদের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। একটি বাইকও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে এসে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে। পুলিশের তাড়ায় উত্তেজিত জনতা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এই ঘটনায় অভিযোগের তির ওঠে তৃণমূল কংগ্রেসের দিকে। এই ঘটনায় তৃণমূল পাল্টা অভিযোগ তোলে বিজেপির দিকে । এই ঘটনায় আহত হন তিনজন বিজেপি কর্মী। এ ব্যাপারে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যুৎসাহী মানুষ একসঙ্গে জড়ো হয়েছিলেন মিঠুন চক্রবর্তীকে দেখতে। তাঁরা মিঠুনকে কাছ থেকে দেখতে বারেবারে সামনে চলে আসছিলেন। এতে মিছিল এগোতে সমস্যার সৃষ্টি হচ্ছিল। এই কারনে পুলিশ তাদের সরিয়ে দিয়েছিল। কাউকেই লাঠিচার্জ করা হয়নি বলে দাবি পুলিশের।
Related Articles
হুগলির বিক্ষিপ্ত কিছু জায়গায় পানীয় জল ঘোলা মেলায় ডিভিসির জল ছাড়াকেই দায়ী করলেন ফিরহাদ হাকিম।
সুদীপ দাস, ৪ অক্টোবর:- গত দু’দিন ধরে চুঁচুড়ার বিক্ষিপ্ত কিছু জায়গায় ঘোলা জলের খবর মিলছিলো। কিন্তু রবিবার কলকাতা সহ হুগলী জেলার পৌর এলাকাগুলির কল থেকে ঘোলা জল বের হতে শুরু করে। যার জেরে বেশকিছু জায়গায় রীতিমত উত্তেজনা ছড়ায়। রবিবারই কলকাতার মহানাগরিক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবিষয়ে সাংবাদিক বৈঠক করে ঘোলা জলের জন্য অপরিকল্পিতভাবে ডিভিসির […]
শরৎচন্দ্রের জন্মদিনে তার নামে দেউলটি স্টেশন করার দাবিতে ডেপুটেশন।
হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- হাওড়ায় দক্ষিণ পূর্ব রেলের দেউলটি স্টেশন শরৎবাবুর নামে উৎসর্গ করার দাবি উঠলো। আজ শুক্রবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে এই নিয়ে দেওয়া হলো ডেপুটেশন। বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক আবেগের নাম। হাওড়ার দক্ষিণ পূর্ব রেলের দেউলটি স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার দূরে সামতাবেড়ে দীর্ঘ বারো বছর কাটিয়েছিলেন এই কথাশিল্পী। এই স্টেশনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি […]
বাগনানে জুয়েলারি ওয়ার্কশপে আগুন।
হাওড়া, ১৬ সেপ্টেম্বর:- সোমবার সাতসকালে হাওড়ার বাগনান স্টেশন রোডের একটি জুয়েলারি ওয়ার্কশপে আগুন লাগে। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। জানা গিয়েছে, এদিন ভোর ৬টা নাগাদ বাগনান স্টেশন রোডের দোতলায় একটি বিল্ডিংয়ের উপরের তলায় ফাঁকা একটি জুয়েলারি ওয়ার্কশপ থেকে ধোঁয়া বের হতে থাকে। এলাকার লোকজন দমকলে খবর দিলে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রায় আড়াই ঘণ্টার […]









