সুদীপ দাস , ৭ এপ্রিল:- টেলি অভিনেত্রীদের নিয়ে বুধবার শেষ বেলায় প্রচারে ঝড় তুললেন স্বাতী খন্দকার। চন্ডীতলার তৃনমূল প্রার্থী স্বাথী খন্দকার ভগবতীপুর সিংজোর থেকে মোড় থেকে কানাইডাঙা মোড় পর্যন্ত র্যালি করেন। সেখানে উপস্থিত ছিলেন সৌমি পাল, লিসা সরকার। এরপর বাকসা ইন্দিরা গান্ধীর মূর্তির সামনে থেকে বিবিরতলা পর্যন্ত মিছিল করেন। সাঁঝবাতি টেলি সিরিয়ালের কলাকুশলিরা।চন্ডীতলায় গত দুবার বিধায়ক নির্বাচিত হন প্রয়াত তৃনমূল সাংসদ আকবর আলি খন্দকারের স্ত্রী স্বাতী খন্দকার। এবার তার লড়াই সংযুক্ত মোর্চার মহঃ সেলিম আর বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্তর সঙ্গে। জয়ের ব্যাপারে আশাবাদি তৃনমূল প্রার্থী। বিগত নির্বাচন গুলোতে চন্ডীতলার মানুষ তৃনমূলকে নিরাশ করেনি। এবারও তার অন্যথা হবে না বলে মনে করেন স্বাতী খন্দকার।
Related Articles
মাঘী পুর্নিমায় ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে প্রণব রথ মন্মথপুরে।
হাওড়া, ৭ ফেব্রুয়ারি:- মাঘী পূর্ণিমা ও স্বামী প্রনবানন্দ মহারাজের ১২৮তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে দক্ষিণ ২৪ পরগণা জেলার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার মন্মথপুরে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে বেরল বিশেষ প্রণব রথ। আনন্দমুখর এই প্রণব রথযাত্রা নবম বর্ষে পদার্পণ করল৷ সঙ্ঘের সন্ন্যাসী, ভক্তদের উপস্থিতিতে আচার্য্য স্বামী প্রণবানন্দজি মহারাজের সাধন সিদ্ধবাণী ‘এযুগ মহাজাগরণ, […]
শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষকের আত্মঘাতীর ঘটনায় তদন্তের নির্দেশ শিক্ষা দপ্তরের।
কলকাতা, ১৭ আগস্ট:- শিক্ষা রত্ন প্রাপ্ত ওই শিক্ষকের আত্মঘাতী হওয়ার ঘটনায় শিক্ষা দফতর তদন্তের নির্দেশ দিয়েছে। শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ওই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে জানিয়েছেন ওই শিক্ষকের পেনশন সংক্রান্ত বিষয়ে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে দফতরের বিশেষ সচিবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান ২০১৯ সালে অবসর নিলেও ওই শিক্ষকের […]
মাথাভাঙায় প্রধান পদ নিয়ে কাজিয়ার শিকার পঞ্চায়েত কর্মীরা, মহকুমা শাসকের দ্বারস্থ।
কোচবিহার,৬ মার্চ:- রাজনৈতিক কারণে বারবার ঘেরাও আন্দোলনের মুখে পড়ে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা গ্রাম পঞ্চায়েতের কর্মীরা এবার মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। আজ মাথাভাঙা মহকুমা শাসক জিতিন যাদবের কাছে স্মারকলিপি দেন গ্রাম পঞ্চায়েত কর্মী এক্য মঞ্চ। তাদের অভিযোগ, মাথাভাঙা ১ নম্বর ব্লকের কুর্শামারি গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক কারণে টানা আন্দোলন কর্মসূচী চলছে। এর জেরে মাঝে মধ্যেই গ্রাম […]








