সুদীপ দাস , ৭ এপ্রিল:- প্রায় জনশূন্য জনসভা করলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জী। বুধবার চাঁপদানীর তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁইনের সমর্থনে আয়োজিত জনসভায় উপস্থিত হন সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জী। শেওড়াফুলি বিএস পার্ক মাঠে আয়োজিত এই সভাস্থলে আশাতীত লোক হয়নি। আর যা নিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। এমনিতেই বৈদ্যবাটি পুরসভার পুর প্রশাসক অরিন্দমকে বিধানসভার টিকিট দেওয়ার পর থেকেই স্থানীয় তৃণমূল নেতৃত্বদের গোঁসা শুরু হয়। পছন্দের প্রার্থী না পেয়ে দলীয় কর্মীরাও পিছু হটতে শুরু করে। যদিও এরপর দলের উচ্চ নেতৃত্ব এবিষয়ে হস্তক্ষেপ করায় চাপে পরে কিছু কর্মী দলীয় কাজে অংশগ্রহন করলেও মন থেকে অরিন্দমকে যে মেনে নিতে পারেনি বুধমার অভিষেকের সভা সেটাই প্রমান করলো বলে তৃণমূলেরই একাংশ মনে করছে।
Related Articles
ভাঙ্গরে সরকারি নথি পোড়ানোর নেপথ্যে সিবিআইএরই চক্রান্ত, আশঙ্কা মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৯ এপ্রিল:- ভাঙড়ে সরকারি নথি পোড়ানোর নেপথ্যে সিবিআইয়ের চক্রান্ত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই এই ঘটনা ঘটানো হতে পারে বলে মনে করেন তিনি। মঙ্গলবার সকালে ভাঙড়ের আন্দুলগোড়ি এলাকায় পোড়া কাগজ থেকে কিছু সরকারি নথি উদ্ধার করেন সিবিআইয়ের আধিকারিকেরা। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এ নিয়ে প্রশ্ন […]
রিষড়ায় পুলিশ সেজে ব্যাবসায়ীদের থেকে প্রতারণার অভিযোগে ধৃত যুবক।
হুগলি, ১৪ অক্টোবর:- থানার বড়বাবু, মেজবাবু পরিচয় দিয়ে জামাকাপরের দোকান থেকে পোশাক সামগ্রী নিয়ে হাত পাকানো শুরু রিষড়ার অভিজিৎ এর। বাঙ্গুর পার্কের বাসিন্দা অভিজিৎ মুখার্জি প্রথমে বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ করলেও, লকডাউনের পর কাজ হারায়। তারপর থেকেই বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে রিষড়া ও শ্রীরামপুর এলাকার বিভিন্ন দোকানে পুলিশ কর্তা সেজে বিভিন্ন জিনিস সামগ্রী নেওয়ার […]
হিন্দমোটরের বুকে আছড়ে পরল বিরাট আকারের ড্রোন ক্যামেরা।
হুগলি, ১০ এপ্রিল:- সোমবার সন্ধ্যায় হিন্দমোটরের বুকে আছড়ে পড়ল বিরাট আকারের ড্রোন ক্যামেরা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন সন্ধ্যার মুখে হঠাৎই হিন্দমোটর ভূপেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কাছে আকাশে একটি বিরাট আকারের ড্রোন উড়তে দেখা যায়। হঠাৎই দ্রুত গতিতে ড্রোনটি নিচের দিকে নেমে আসতে শুরু করে। তারপরেই প্রচণ্ড শব্দে আছড়ে […]











