হুগলি , ৭ এপ্রিল:-আজ সপ্তগ্রাম বিধানসভার তৃনমূল প্রার্থী তপন দাসগুপ্তের সমর্থনে বাঁশবেরিয়া হংশেশ্বরী মন্দির সংলগ্ন কিশোর সংঘ ময়দানে এক জনসভায় উপস্থিত হন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জী। সভামঞ্চে ভারতীয় জনতা পার্টিকে বিঁধতে শুরু করেন তিনি। তবে সপ্তগ্রামের বিজেপি প্রার্থী দেবব্রত বিশ্বাসকে নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। প্রসঙ্গত দেবব্রত বিশ্বাস একদা চুঁচুড়া-মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। সম্প্রতি তিনি বিজেপিতে যোগদান করেন। আর বিজেপিতে গিয়েই তিনি বিধানসভার টিকিট পেয়ে যান। এদিন অভিষেক ব্যানার্জী বলেন এখানে যিনি বিজেপির টিকিটে লড়ছেন তিনি চার চারটি খুনের আসামি। ১৬টি পুকুর ভরাট করেছে বলেও দেবব্রতর বিরুদ্ধে অভিযোগ করেন অভিষেক।
Related Articles
হুগলি জেলার বনেদি বাড়ি ও সাবেকিনা পুজোগুলির মধ্যে অন্যতম হলো গোঘাটের বদনগঞ্জ পূর্বপাড়া মুখার্জি বাড়ীর দুর্গা পুজো।
মহেশ্বর চক্রবর্তী , ১১ অক্টোবর:- হুগলি জেলার বনেদি বাড়ি ও সাবেকিনা পুজোগুলির মধ্যে অন্যতম হলো গোঘাটের বদনগঞ্জ পূর্বপাড়া মুখার্জি বাড়ীর দুর্গা পুজো। এই বছর তাদের এই পুজো ৫৫০ বছরের পদার্পণ করলো। এই পরিবারটি কোনও বংশপরম পরায় জমিদারি ভোগ করতো না। কিন্তু মধ্যসত্ত্বভোগি ছিলো বলে জানা গেছে। সে সব এখন অতীত ঘটনায় পরিনত হয়েছে। তবে মা […]
ঠান্ডা ফ্রুটিতে গলা ভিজিয়ে খোয়া গেলো টাকা মোবাইল ফোন!
হুগলি, ১৯ মার্চ:- পানীয়ের সঙ্গে মাদক পান করিয়ে কেপমারি চন্দননগর হাসপাতালে!পরে গিয়ে মাথা ফাটল একজনের। হরিপালের সেখ মহঃ ওলিউল্লা, শ্রীমন্ত সিং ডানকুনির আউজুল মল্লিক। তিনজনেরই নিকট আত্মীয় ভর্তি চন্দননগর হাসপাতালে। অ্যানেক্স বিল্ডিং এর সামনে আরও অনেকের সঙ্গে তারা রাত জাগছিলেন। এক মধ্য বয়সী ব্যাক্তি এসে তাদের সঙ্গে ভাব জমায়। এরপর ফ্রুটি খেতে দেয়। তিনজনেই অল্প […]
প্রজাতন্ত্র দিবসের সকালে বর্ণময় শোভাযাত্রা রিষড়া পুরসভার উদ্যোগে।
হুগলি,২৬ জানুয়ারি:- প্রজাতন্ত্র দিবসের সকালে বর্ণময় শোভাযাত্রার মাধ্যমে পালন করা হলো ৭১ তম প্রজাতন্ত্র দিবস। রিষড়া পুরসভার উদ্যোগে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এদিন স্থানীয় প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীরা ত্রিবর্ণ পতাকা এবং নানা সাজে সজ্জিত হয়ে সাধারণতন্ত্র দিবসের শোভাযাত্রায় অংশ নেয় ।পুরভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র। নেতাজির মূর্তিতে মালা দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা […]










