হাওড়া , ৭ এপ্রিল:-তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে গ্রামবাসীদের ভোট দিতে যাওয়ার কথা বলার প্রেক্ষিতে নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। ভিডিও ফুটেজ সহ তার মন্তব্য নিয়ে আগামীকালের মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে। এইদিকে তৃণমূল নেত্রীর এই মন্তব্যের জেরে বিজেপি নির্বাচন কমিশনের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে। দলের নেতা শিশির বাজরিয়ার নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিয়ে এই আর্জি জানিয়েছেন। পরে শিশির বাবু সাংবাদিকদের বলেন এছাড়াও গতকাল তৃতীয় দফার নির্বাচনে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের প্রার্থী পাপিয়া অধিকারীকে হেনস্থা করার ঘটনাতেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান হয়েছে।
Related Articles
টানা কয়েক ঘন্টার রোমহর্ষক পর্ব , ঘুম ভাঙাতে ভাঙতে হলো দরজা !
সুদীপ দাস, ২০ নভেম্বর:- ঘুম! ঘুম নিয়ে গবেষনা নতুন নয়। বই ঘাটলে দেখা যাবে খ্রীষ্টপূর্ব থেকেই হয়তো ঘুম নিয়ে গবেষনা চলছে। তবে আধুনিক বিজ্ঞানের কথায় ঘুম হল একটি জৈবিক বিষয়। যা প্রানীকুলের কাছে অত্যন্ত স্বাভাবিক। মানুষ সারা জীবনের প্রায় ৩৫% সময় ঘুমেই কাটিয়ে দেন। অর্থাৎ কেউ যদি ৬০ বছর বাঁচে তবে হিসেব কষলে দেখা যাবে […]
গণপরিবহন চালু হবার পর দ্বিতীয় দিনেও ভোগান্তি অব্যাহত হাওড়ায়।
হাওড়া, ২ জুলাই:- গণপরিবহন চালু হবার পর দ্বিতীয় দিনেও ভোগান্তি অব্যাহত। শুক্রবার সকালে হাওড়া স্টেশনে বেসরকারি বাস, মিনি বাস ছিল কার্যতই হাতেগোনা। যে কয়েকটি বাস চলেছে তাতে অফিস টাইমে যাত্রীদের বাদুড়ঝোলা ভীড় চোখে পড়েছে। দীর্ঘ প্রতীক্ষা করেও এদিন বাস পাননি অনেক যাত্রী। সরকারি বাসেও অত্যধিক ভীড় ছিল। উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে অন্যান্য বিষয়ের সঙ্গেই গণপরিবহণেও ছাড় […]
মুখ্যমন্ত্রীকে ইমনের ট্যুইটের পরই ব্যবস্থা নিল প্রশাসন। বর্ষার পরই হবে পাকা রাস্তা।
হাওড়া , ৭ আগস্ট:- গত ৪৮ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়েছে শহর এবং শহরতলির একাধিক এলাকা । কোথাও জল নেমেছে । কোথাও বা এখনও জমে রয়েছে বৃষ্টির কাদাজল । শহর কলকাতার পাশাপাশি জল জমার সমস্যায় জেরবার জেলার বাসিন্দারাও । তবে এই বর্ষায় হাওড়া জেলার লিলুয়ার ছবি রীতিমতো আঁতকে ওঠার মতো । কিছু রাস্তায় খানাখন্দ দেখলে বোঝা […]







