হাওড়া , ৭ এপ্রিল:-হাওড়ার লিলুয়ার মধ্য খালিয়ায় পানীয় জলের দাবিতে বুধবার সকালে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধকারীদের অভিযোগ, এলাকার তৎকালীন বিধায়ক ২০১৭ সালে জলের পাইপ লাইন পোঁতার সময় এক বছরের মধ্যে জল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজও এলাকায় পানীয় জল পৌঁছায়নি। এলাকার মানুষের সমস্যার কোনও সুরাহা আজও হল না। অভিযোগ, এখনও এলাকাবাসীদের নোনতা জল খেতে হয়। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিতই রয়ে গিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এরই প্রতিবাদে এদিন বেনারস রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারীদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘক্ষণ ধরে চলা পথ অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়।
Related Articles
তিন বছর পর খুলছে ওয়েলিংটন জুটমিল,খুশি শ্রমিকরা।
হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- আর্থিক সংকটের কারন দেখিয়ে ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারী রিষড়ার ওয়েলিংটন জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোর্টিশ ঝুলেছিল। তিন বছর পর আবার খুলছে মিলের গেট, খুশি শ্রমিকরা। আজ শ্রম মন্ত্রী মলয় ঘটকের ঘরে এক বৈঠকে মিল কর্তৃপক্ষ, শ্রম দপ্তরের আধিকারীক ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে মিল খোলার সিদ্ধান্ত হয়। আগামী ৫ মার্চ খুলবে মিলের […]
শেওড়াফুলি নিস্তারিণী কালীবাড়িতে পুজো দিলেন তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা শান্তনু ব্যানার্জি।
হুগলি, ২৮ মার্চ:- শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ২০২৩ সালে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সান্তনু বন্দ্যোপাধ্যায়। ১৪ই মার্চ সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় তাকে। টানা দু’বছর জেলবন্দী থাকার পরে অবশেষে কিছুদিন আগে বলাগড়ে বারুইপাড়ার বাড়িতে ফিরেছেন তিনি। তাকে আমন্ত্রণ জানাতে আগের দিনে তার বাড়িতে আয়োজন করা হয়েছিল […]
রাজপুত্র নয়, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন কোনও ভূমিপুত্র, কটাক্ষ অমিতের।
প্রদীপ সাঁতরা,১ মার্চ:- রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিদিকে বলো কর্মসূচির পাল্টা হিসাবে বিজেপি আর নয় অন্যায় কর্মসূচি শুরু করেছে। কলকাতার শহিদ মিনার ময়দানের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচি শুরু করেন।তিনি বলেন, মোদিজি লক্ষ লক্ষ মানুষকে নাগরিকত্ব দিয়েছেন। সবার আগে বাংলার এই মহান মাটিকে প্রণাম। বাংলা ৪২-এ ১৮টি আসন […]








