হুগলি , ৬ এপ্রিল:- নিয়াখালি বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই থমথমে পরিবেশের মধ্য দিয়ে ভোট হলো। বিভিন্ন জায়গায় ও বুথের সামনে অবৈধ জমায়েতের খবর মিলতেই কুইক রেসপন্স টিম সেখানে পৌঁছে ব্যাবস্থা গ্রহন করে। জমায়েত ভাঙতে দু’একটি জায়গায় পুলিশি লাঠি চার্জেরও খবর মিলেছে। যদিও এদিন ধনিয়াখালির তৃণমূল প্রার্থী অসিমা পাত্রের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এক নতুন ভোটারকে অযথা লাঠি মারার অভিযোগ তোলেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন গতকাল রাত থেকে বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে। অন্যদিকে এখানকার বিজেপি প্রার্থী তুষার মজুমদার বলেন আমরা নয় তৃণমূল প্রার্থীর নেতৃত্বেই বিভিন্ন জায়গায় অশান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। আমরা ও কেন্দ্রীয় বাহিনী তা রুখে দিয়েছে।
Related Articles
রাজ্যে করোনায় সংক্রমিত সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গিয়েছে।
কলকাতা , ২৮ সেপ্টেম্বর:- রাজ্যে করোনায় সংক্রমিত সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত দুই লাখ ৫০ হাজার ৫৮০ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ১৯ হাজার ৮৪৪ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় হার ছাপিয়ে রাজ্যে করনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৭ দশমিক ৭৩ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় ২ হাজার […]
হাসপাতালের আউটডোর টিকিট কাউন্টারে ভিড় কমাতে কিউ আর ব্যবস্থা চালু হচ্ছে।
কলকাতা, ১৯ আগস্ট:- সরকারি হাসপাতালের আউটডোর টিকিট কাউন্টারে ভিড় কমাতে রাজ্য জুড়ে কিউআর ভিত্তিক টিকিট কাটার ব্যবস্থা চালু হচ্ছে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সব মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য-শিক্ষা প্রতিষ্ঠানের সুপার এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্দেশে এই মর্মে একটি আদেশনামা জারি করেছেন। কয়েকটি হাসপাতালে পাইলট প্রকল্প হিসাবে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আউটডোর টিকিট কাটার […]
ফের যাদবপুরে রাজ্যপাল-আচার্যকে হেনস্থা ।
কলকাতা,২৪ ডিসেম্বর:- গতকালও বিশ্ববিদ্যালয়ে কোর্ট-এর বৈঠকে সভাপতিত্ব করতে এসে প্রতিবাদী বাম পড়ুয়া ও তৃণমূল-প্রভাবিত কর্মিসমিতির বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপালকে। আড়াই ঘন্টা বিশ্ববিদ্যালয়ে কাটিয়েও তিনি কোর্ট-এর বৈঠকে অংশ নিতে পারেননি। তাঁর সম্মতি ছাড়াই আজ বেলা এগারোটায় সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্তৃপক্ষ তাঁকে আমন্ত্রণ করেন। কিন্তু জানিয়ে দেওয়া হয় তিনি দীক্ষান্ত ভাষণ দিতে পারবেন […]









