কলকাতা , ৬ এপ্রিল:-করোনার সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর দৈনন্দিন নমুনা পরীক্ষা সংখ্যা বৃদ্ধি এবং সর্বাধিক আক্রান্ত এলাকা গুলোতে নিয়মিত সমীক্ষা চালানোর জন্য সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। বর্তমানে দৈনিক গড়ে যেখানে ২২ থেকে ২৭ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে তা বাড়িয়ে ৫০ হাজার করতে বলা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। সরকারী পরীক্ষা কেন্দ্র গুলির পাশাপাশি বেসরকারি নমুনা পরীক্ষা কেন্দ্র গুলিকেও পরীক্ষার সংখ্যা বাড়াতে বলা হয়েছে। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলোতে ফের বিশেষ কোভিড ওয়ার্ড চালু করতে বলা হয়েছে।স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বিগত কয়েকদিনে অনেকটাই বেড়েছে। হাসপাতালে করোনা রোগীর সংখ্যা গত একমাসে প্রায় ১৬ শতাংশ বেড়েছে।
Related Articles
রাস্তার মাঝে কার গাড়ি ? বিশ্বকর্মা পুজোর সকালে স্কুটি ঘিরে চাঞ্চল্য ব্যাঁটরায়।
হাওড়া, ১৭ সেপ্টেম্বর:- বিশ্বকর্মা পূজার দিন সকাল থেকে চালকহীন এক স্কুটি ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার টিকিয়াপাড়া স্টেশন সংলগ্ন রাস্তায়। মধুসূদন পালচৌধুরী লেনে শুক্রবার ভোর থেকেই জলমগ্ন রাস্তায় চালকহীন ওই স্কুটি গাড়িটি চাবি লাগানো অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। ব্যাঁটরা থানায় খবর দিলে পুলিশ এসে গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়। রাস্তার মাঝে জলের মধ্যে স্কুটিটি […]
জমায়েত করে রাস্তা অবরোধ বর্ধমানে।
পূর্ব বর্ধমান, ২৩ মার্চ:- দীর্ঘদিন ধরে পূর্ব বর্ধমানের বিজয় রাম হরিনারায়নপুর কোড়া পাড়ায় পানীয় জলের সমস্যা। সজল ধারা প্রকল্পে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ায় জল নেই। একদিকে করোনা ভাইরাসের আতঙ্ক ঘরে থাকার পরামর্শ অন্যদিকে পানীয় জলের পরিষেবা নেই । ক্ষোভ উগড়ে রাস্তা অবরোধে সামিল হলেন সোমবার স্থানীয় মহিলারা । জমায়েতে নিষেধাজ্ঞা থাকলেও এলাকাবাসী সমবেত হয়ে […]
ফের আগুন হাওড়ায়, ভস্মীভূত প্লাস্টিক কারখানা।
হাওড়া, ১০ এপ্রিল:- রবিবার রাতে হাওড়ার ১৬নং জাতীয় সড়কের ধারে বাগনানের চন্দ্রপুরে একটি প্লাস্টিক কারখানা আগুনে ভস্মীভূত হয়েছিল। সেই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ায়। এবার হাওড়ার ঘুসুড়ি নস্করপাড়ায় একটি প্লাস্টিকের সরঞ্জাম তৈরির কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। ঘনজনবসতি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজে দমকল কর্মীদের বেগ পেতে […]








