হুগলি , ৫ এপ্রিল:- 168 নম্বর বুথের রামনগর প্রাথমিক বিদ্যালয়ে আট জন জওয়ানের থাকার ব্যাবস্থা করা হয় স্থানীয় প্রশাসনের তরফ থেকে। অভিযোগ সোমবার রাতে ওই এলাকার এক নাবালিকা তার পাশের বন্ধুর বাড়ি বই আনতে বের হয় সেই সময় ফাঁকা রাস্তায় একা পেয়ে মুখ চেপে ধরে স্কুলের পাশে একটি বাগনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং টাকা দেওয়ার লোভ দেখিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে যৌন নির্যাতন করে।এর পরই ওই নাবালিকা চিৎকার শুরু করতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে। জওয়ানটি ছুটে স্কুল ঘরে ঢুকে যায়।তার পর তাকে বের করে জুতো দিয়ে মারধর করা হয়।খবর পেয়ে ঘটনা স্থলে আসে তারাকেশ্বর থানার পুলিশ।অভিযুক্ত কে শাস্তির দাবিতে পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ জানিয়েছে অভিযোগ হলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন।
Related Articles
সংসদ ভবনে হামলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিধানসভার নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
কলকাতা, ১৩ ডিসেম্বর:- নতুন দিল্লির সংসদ ভবনে আজকের হামলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বিধানসভায় নিরাপত্তারক্ষীদের শূন্যপদ দ্রুত পূরণ করা হবে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এদিনের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন যখন লোকসভায় এমন ঘটনা ঘটে গিয়েছে, তখন বিধানসভার ক্ষেত্রেও আর একটু সতর্কতা অবলম্বন করা উচিত বলে তিনি মনে করেন। নিরাপত্তা […]
শীতের রাতে সিভিক পুলিশ কর্মীর বাড়িতেই চুরি হাওড়ায় !
হাওড়া, ২০ ডিসেম্বর:- হাওড়া থানা এলাকার দুর্গাদাস কুটির লেনে এক সিভিক পুলিশের ঘরে গয়না সমেত লক্ষাধিক টাকার চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়া থানার পুলিশ। গোটা ঘরে ঘুমের ওষুধ স্প্রে করে বাসিন্দাদের ঘুম পাড়িয়ে বাড়ির সর্বস্ব লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে হাওড়া থানার অন্তর্গত দুর্গাদাস কুটির লেনে। মঙ্গলবার গভীর […]
‘ভেকধারী সরকারের ফেকধারী বাজেট’ কেন্দ্রকে আক্রমন মমতা বন্দোপাধ্যায়ের
শিলিগুড়ি , ১ ফেব্রুয়ারি:- শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এরপর উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে উত্তরবঙ্গের ৯ জন বিশিষ্ট মানুষকে বঙ্গরত্ন সম্মানে সম্মানিত করা হয়। এর পাশাপাশি তিস্তা নদীর ওপর জয়ী সেতু,কোচবিহার নিশিগঞ্জের অগ্নিনির্বাপক কেন্দ্র সহ রাজ্যের একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আর বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় বাজেট নিয়ে […]










